বই : নুরুন আলা নুর
লেখক : ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ
অনুবাদ: মহিউদ্দিন রূপম
পৃষ্ঠা সংখ্যা: ৯৫
মুদ্রিত মূল্য: ১২৭ টাকা
ধরণ : (পেপারব্যাক)
কুরআনে উপমা দেওয়া হয়েছে এমন কিছু আয়াতের ব্যাখ্যা।
ড. জাকির নায়িক একটা কথা প্রায়ই বলতেন, "Quran isn't a book of science, it's a book of signs".
কুরআনে অনেক আয়াতে আল্লাহ বারবার আমাদেরকে নিদর্শন দিয়েছেন, বিভিন্ন উপমা ব্যবহার করেছেন। এসব নিয়ে ইবনুল কাইয়িমের একটা বই আছে الأمثال في القرآن الكريم। সেই বইয়ের একটা অংশ "Paragons Of Quran" নামে ইংরেজিতেও অনুবাদ হয়েছে। যেখানে কুরআনে আল্লাহর নিদর্শন, উপমা নিয়ে আয়াতগুলো নিয়ে আলোচনা করেছেন চমৎকার ভঙ্গিতে। আমরা এই ইংরেজি সংস্করণটাই অনুবাদ করছি, তবে ইংরেজি থেকে নয়, মূল আরবি থেকে। বাংলায় যা প্রকাশিত হতে যাচ্ছে "নূরুন আলা নূর" শিরোনামে।
---