||কিয়ামুল লাইল চেহারায় ঔজ্জল্য সৃষ্টি করে||
জাবির বিন আব্দুল্লাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,
مَنْ كَثُرَتْ صَلاتُهُ بِاللَّيْلِ حَسُنَ وَجْهُهُ بِالنَّهَارِ
“যে ব্যক্তি রাতে অধিক পরিমাণে সালাত আদায় করে, দিনে তার চেহারা উজ্জ্বল হয়।”
হিজরি ৩য় শতকের একজন আবিদ আলি ইবনুল মুওয়াফফিক (রহঃ) (মৃত্যু ২৬৫ হিজরি) বলেন, "হাসান বাসরি (রহঃ) কে জিজ্ঞাসা করা হলো, ‘তাহাজ্জুদ আদায়কারীগণের চেহারার উজ্জলতার রহস্য কী?’ তিনি বললেন,
لِأَ نَّهُمْ قَرُبُوا مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ فَكَسَاهُمْ مِنْ نُورِهِ
‘কারণ তারা আল্লাহ তাআলার নৈকট্যলাভ করেছেন। আর এ কারণে তিনি তাঁদেরকে নিজের নূরে জড়িয়ে রেখেছেন।'"
---
বই : কিয়ামুল লাইল ওয়াত তাহাজ্জুদ
লেখক : ইমাম আবু বকর মুহাম্মাদ আল আজুররি
অনুবাদ: আহমাদ ইউসুফ শরীফ
পৃষ্ঠা: ৫৮
মুদ্রিত মূল্য: ৮০ টাকা
ধরণ : (পেপারব্যাক)
কিয়ামুল লাইল ও তাহাজ্জুদ নিয়ে লেখা ছোট্ট পুস্তিকা।