রাসূল (সা.) বলেছেন,
"ক্ষুধার্ত দুই নেকড়ে বাঘকে ছাগল পালে ছেড়ে দিলে যতটা না ক্ষতি সাধন করে, সম্মান ও সম্পদের লালসা দ্বীনের মধ্যে তার চেয়েও বেশি ক্ষতি সাধন করে।" (তিরমিযি- ২৩৭৬)
এই হাদিসের ব্যাখ্যা নিয়ে ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন-- ذم المال والجاه ـ شرح حديث ((ما ذئبان جائعان))
রাসূল (সা.) আরও বলেছেন,
"তোমরা নিশ্চয়ই নেতৃত্বের লোভ কর, অথচ কিয়ামতের দিন তা লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। কত উত্তম দুগ্ধদায়িনী এবং কত মন্দ দুগ্ধ পানে বাধা দানকারিণী (এটা) (অর্থাৎ এর প্রথম দিক দুগ্ধদানের মতো তৃপ্তিকর, আর পরিণাম দুধ ছাড়ানোর মত যন্ত্রণাদায়ক)।" (সহিহ বুখারি- ৭১৪৮)
নেতৃত্বের এই লোভ নিয়ে শাইখ সালেহ আল মুনাজ্জিদ লিখেছেন একটি পুস্তিকা حب الرئاسة
"ধনসম্পদ ও পদমর্যাদার লোভ" এ দুটি বইয়ের একত্রিত অনুবাদ।বর্তমানে মুসলিম উম্মাহর যে দুটি সমস্যার দিকে সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত। বিশেষ করে মার্কেট ফাইতে চাওয়ার বাসনা কিংবা মান-সম্মান, নেতৃত্ব, মর্যাদার লোভ থাকে একেবারেই গুপ্ত। যা মুমিনের অন্তরকে ধ্বংস করে দেয়। এই সোশ্যাল মিডিয়ায় জমানায় তা আরও ভয়ঙ্কর।
---
বই : ধনসম্পদ ও পদমর্যাদার লোভ
লেখক : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ, ইমাম ইবনু রজব হাম্বলি (রহঃ)
অনুবাদক : মাসউদ আলিমী
পৃষ্ঠা : ১২০ পৃষ্ঠা
মুদ্রিত মূল্য : ১৭৫ টাকা
ধরণ : পেপারব্যাক