জিন, শয়তান-দুটো নিয়ে আমাদের আগ্রহ আর ফ্যান্টাসির শেষ নেই । জিন-ভূতের কাহিনী শুনে ভয়ে তটস্থ হয়নি, এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। সময় পাল্টেছে, এখন বিজ্ঞান আর প্রযুক্তির জয়জয়কার। তাই আমাদের মাঝেই একটি প্রজন্ম তৈরি হয়ে গেছে যারা জিন-শয়তানের ব্যাপারটাকে হলিউডের ফ্যান্টাসি জগৎ ছাড়া আর কিছু মনে করে না, কিংবা সহজভাবে বললে বিশ্বাস করে না। আবার বানোয়াট, অতিরঞ্জিত কাহিনী ফেঁদে অনেকেই পুরো আলোচনাটাকেই রুপকথার গালগল্প বানিয়ে ছাড়ে। অথচ ব্যাপারটা মোটেই হালকা কোনো বিষয় নয়। এটা ইসলামের মৌলিক আকিদাহর অন্তর্ভুক্ত, যা অস্বীকার করলে একজন মানুষ ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যেতে পারে। আর তাই কুরআন সুন্নাহর আলোকে জিন-শয়তানের ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করার একটা প্রয়াস থেকেই এই বই। আমরা আশাবাদী "জিন ও শয়তানের জগৎ" এই অদৃশ্য জগৎ নিয়ে আমাদের সব সংশয়, সন্দেহ দূর করতে সক্ষম হবে। ইনশাআল্লাহ।
.
লেখক : ড. উমার সুলায়মান আল আশকার
তাহকীক: শাইখ জামাল আদ-দীন জারাবজো
বাংলা অনুবাদ: আশিক আরমান নিলয়
সম্পাদনা: মাওলানা আবদুল্লাহ আল মাসউদ
পৃষ্ঠা সংখ্যা: ২২৪ পৃষ্ঠা (পেপার ব্যাক কভার)
মুদ্রিত মূল্য: ২৮০ টাকা
কুরআন সুন্নাহ ও সালাফদের ব্যাখ্যায় জিন ও শয়তানের আলোচনা।