"ভালোবাসার জ্বলন্ত আগুন"
লেখক: মাওলানা মোহাম্মদ আবদুল মুমিন
এই বইটি মূলত যুবসমাজের ভালোবাসা নামক ভুল ব্যাখ্যার বিপরীতে একটি ইসলামী চেতনায় নির্মিত হৃদয়ছোঁয়া আহ্বান। লেখক অত্যন্ত সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন—কীভাবে প্রেমের নামে অনৈতিকতা, সময়ের অপচয়, ও ইমান নষ্ট হওয়ার ভয়াবহতা তরুণদের জীবনে ছড়িয়ে পড়েছে।বইটিতে তুলে ধরা হয়েছে—আসল ভালোবাসা কাকে বলে, আল্লাহর জন্য ভালোবাসা কীভাবে একজন মানুষকে পরিশুদ্ধ করে তোলে এবং মহব্বত যদি শুদ্ধ পথে না হয়, তবে তা কেবলই দুনিয়া ও আখিরাতে ধ্বংস ডেকে আনে। কুরআন-হাদীসের আলোকে প্রেমের সঠিক রূপ তুলে ধরে লেখক ইসলামি জীবনাচারে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন।🌸
"যে ভালোবাসা আল্লাহর রঙে রঙিন নয়, তা কেবলই ধোঁকা ও ধ্বংস। সত্যিকারের ভালোবাসা—যা জান্নাহর পথ দেখায়।" ভালোবাসুন হালালভাবে, আল্লাহর জন্য।