'হযরত ছামুরা ইবনে জুনদুব রাযি. থেকে বর্ণিত।
হযরত ওমর রাযি. বলেছেন, পুরুষ তিন প্রকার এবং নারী তিন প্রকার।
নারীদের মধ্যে প্রথম প্রকারের নারী হল, সতী - সাধ্বী ও পূত - পবিত্র চরিত্রের অধিকারিনী, আনুগত্যশীলা, কমল স্বভাব সম্পন্না, প্রেমময়ী, অধিক সন্তান জন্মদায়ীনি, বিপদাপদে ও দুঃসময়ে স্বামীর উত্তম সহযোগিনী এবং স্বামীর বিরুদ্ধ চারিণী নয় |এমন নারী তুমি খুব কমই পাবে।
দ্বিতীয় প্রকারের নারী হল, একটি পাত্র সদৃশ, সন্তান জন্ম দেওয়া ছাড়া আর কোন কাজই সে করতে পারে না।
তৃতীয় প্রকারের নারী হল, স্বামীর গলগ্রহ। সে স্বামীর উপর উকুনের মতো লেগে থাকে। এমন নারীকে আল্লাহ তা'আলা যাকে চান তার গাড়ি চাপিয়ে দেন এবং যখন ইচ্ছা করেন তার ঘাড় থেকে নামিয়ে দেন।
এমনই ভাবে পুরুষ ও তিন প্রকার।
প্রথম প্রকারের পুরুষ সৎ চরিত্রবান, কোমল স্বভাব, বিনম্র প্রকৃতির সম্পন্ন, বিচক্ষণ ও উত্তম পরামর্শদাতা। যখন সে কোন সমস্যার সম্মুখীন হয় তখন আপন বুদ্ধিমত্তা দ্বারা চিন্তাভাবনা করে এবং প্রতিটি বিষয়কে যথাস্থানে রেখে সিদ্ধান্ত গ্রহণ করে।
দ্বিতীয় প্রকারের পুরুষ, যার নিজস্ব কোন জ্ঞান বুদ্ধি নেই। সে যখন কোন সমস্যার সম্মুখীন হয় তখন বুদ্ধিমত্তার অধিকারী ও উত্তম পরামর্শদাতা কোন ব্যক্তির থেকে পরামর্শ নিয়ে কাজ করে।
তৃতীয় প্রকারের পুরুষ , বিপর্যস্ত ও ধ্বংসপ্রাপ্ত। তার নিজস্ব কোন জ্ঞান বুদ্ধি নেই এবং অন্য কোন পথপ্রদর্শকের কথাও সে মানে না।' ( শুআবুল ঈমান)