আমালে কোরআনী"
লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানবী (রহ.) – হাকীমুল উম্মত।
বইয়ের পরিচিতি ও সারাংশঃ
"আমালে কোরআনী" একটি রূহানী খাজানা — যেখানে কোরআনের আলোকে জীবন পরিচালনার বাস্তবিক পদ্ধতি তুলে ধরা হয়েছে। হযরত থানবী (রহ.) অত্যন্ত গভীরভাবে বোঝাতে চেয়েছেন, কিভাবে কোরআনের নির্দিষ্ট আয়াত, দোআ এবং আমল মানুষের মানসিক, আত্মিক এবং নৈতিক উন্নতির জন্য কার্যকর হতে পারে
এই বইটিতে কোরআনকে শুধু তিলাওয়াতের গ্রন্থ নয়, বরং আমলের বাস্তব মাধ্যম হিসেবে তুলে ধরা হয়েছে। যারা আত্মশুদ্ধি, রূহানিয়াত এবং ইমানি জিন্দেগীর সন্ধানে আছেন—এই বই তাদের জন্য এক অনন্য সঙ্গী।
পবিত্র কুরআনের বলা হয়েছে ঃ
"ওহে মানবজাতি! তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে উপদেশ, অন্তরের রোগের আরোগ্য, হিদায়াত ও মু’মিনদের জন্য রহমত।"
— (সূরা ইউনুস, আয়াত ৫৭)
“যে কোরআনের আলোয় জীবন গড়ে, তার অন্তর হয় আলোকিত। ‘আমালে কোরআনী’—আত্মার শুদ্ধি, আমলের দৃঢ়তা এবং ইমানি শক্তির এক অফুরন্ত ভাণ্ডার।”