আল্লাহ তায়ালা আমাদের প্রভু, মুহাম্মদ (সাইল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)আমাদের মহান নেতা, শিক্ষক ও পথপ্রদর্শক। কোরআন আমাদের জীবন বিধান এবং রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর পবিত্র মুখনিঃসৃত বাণী তথা হাদীস আল কোরআনেরই ব্যাখ্যা। আসুন কোরআনের সাথে কথা বলি গ্রন্থটি প্রশ্নোত্তর আকারে সাজানো। ধরুন একজন পিতার ২ (আবদুর রহমান ছোট আবদুল্লাহ বড়)পুত্র সন্তান রয়েছে।ছোট ভাই আবদুর রহমান বড় ভাই আবদুল্লাহ কে প্রশ্ন করেছে-আর বড় ভাই আবদুল্লাহ কোরআনের আলোকে ছোট ভাইয়ের সকল প্রশ্নের উত্তর দিচ্ছে।পারা বা সূরা হিসেবে না সাজিয়ে অনেকটা শাব্দিক অভিধান বা শব্দ ভাণ্ডারের মতো করে সাজিয়েছে।যা পাঠকদের জন্য বুঝতে সহজ হবে।
অসাধারণ এই গ্রন্থটি স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সর্বোপরি সাধারণ পাঠকের জ্ঞানের চাহিদা কিছুটা হলেও মিঠাতে সক্ষম হবে বলে আশা করি...!