আপনি অত্যন্ত স্পেশাল। আপনি একজন মুসলিম। মুসলিম হতে পারাটা আল্লাহর একান্ত অনুগ্রহের নিদর্শন। আপনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের অনুসারী। ভাইয়েরা! তাকিয়ে দেখুন। তাকিয়ে উপলব্ধি করুন কি ঘটছে চারপাশে। মুসলিমদের সাথে, ইসলামের সাথে কি করা হচ্ছে, কি ঘটছে সব ব্যাপারে ওয়াকিফহাল থাকুন। আপনার জেগে ওঠা প্রয়োজন।
ইসলামকে যেভাবে আক্রমণ করা হয়েছে এভাবে যদি অন্য ধর্মকে, অন্য ব্যবস্থাকে, অন্য জীবনবিধানকে, অন্য গোষ্ঠীকে আক্রমণ করা হতো তবে বহু আগেই সেটার পতন ঘটত। কিন্তু ইসলাম আজও তার আপন রূপে দাঁড়িয়ে আছে। আজও সমুজ্জ্বলভাবে সকলের কাছে পৌঁছে যাচ্ছে।
The New York Times অনুসারে, আমেরিকান মুসলিমদের আনুমানিক ২৫ শতাংশই কনভার্ট মুসলিম। ব্রিটেনে প্রতি বছর প্রায় ৬০০০ জন ইসলামে ধর্মান্তরিত হয়। British Muslims Monthly Survey-তে ২০০০ সালের জুনে প্রকাশিত এর একটি নিবন্ধ অনুসারে, ব্রিটেনে নতুন মুসলিম ধর্মান্তরিতদের অধিকাংশই ছিল নারী। The Huffington Post-এর মতে, “পর্যবেক্ষকদের ধারণা প্রতি বছর ২০ হাজার আমেরিকান ইসলাম ধর্ম গ্রহণ করে।"
এসব ধর্মান্তরিতদের কেউই ইসলামে প্রত্যাবর্তনের পর তাদের গৃহীত সিদ্ধান্ত নিয়ে আফসোস করেননি। অনেক হিসপ্যানিক তাদের ধর্ম পরিবর্তন করে ইসলামকে দীন হিসেবে কবুল করে নিচ্ছেন। বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম ইসলাম।
وَيَمْكُرُونَ وَيَمْكُرُ الله وَاللَّهُ خَيْرُ الْمُكِرِينَ ﴿٣٠﴾
তারা চক্রান্ত করে আর আল্লাহও কৌশল করেন। আল্লাহই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কৌশলী।
আল্লাহ তার দীনকে রক্ষা করবেনই। কিন্তু আমাদের দায়িত্ব কি? আমরা দীনের জন্য কি করতে পেরেছি? যে ফিতনা ও সংঘাতের ধাক্কা পরবর্তী প্রজন্মকে পোহাতে হবে সেটার জন্য কি কোনো নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি? এখনো খুব বেশী দেরি হয়ে যায়নি। আসুন, আমরা নিজেদের দায়িত্ব সম্পর্ক সচেতন হই। আমরা ইসলামকে জানার চেষ্টা করি, নিজেদের জীবনে তার প্রয়োগ করি এবং পরবর্তী প্রজন্মে জ্ঞানটিকে বহন করি। “শয়তান তার নীলনকশা পেতে রেখেছে সমাজের প্রতিটা স্তরে। শয়তানের বিষবাষ্পে আক্রান্ত হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আধুনিক যুগে আধুনিক ফাঁদ নিয়ে হাজির হয়েছে অভিশপ্ত শয়তান। এই আধুনিক ফাঁদগুলো জানা এবং প্রতিরোধের উপায় নিয়েই রচিত হয়েছে অসাধারণ এই বইটি।”