বইটি সম্পর্কে লেখকের কিছু জরুরী কথা :
আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার হাজার কোটি শুকরিয়া যে, তিনি এমন একটি কিতাবের অনুবাদ করার তাওফীক দান করেছেন যার ছত্রে ছত্রে ছড়িয়ে আছে ভারতীয় নওমুসলিমদের ইসলাম গ্রহণের শিহরণ জাগানো কাহিনী। যা পাঠে আবাল-বৃদ্ধ বণিতা সকলেরই ঈমানী চেতনা উদ্বেলিত হয়ে ওঠে। এই বইটি পাঠকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। মন্দির থেকে মসজিদে এই নামটি অনেকেই পছন্দ করেছেন। যার নামে এই কিতাব অর্থাৎ হযরত মাওলানা কালীম সিদ্দীকি সাহেব দাঃ বাঃ যার মেহনত আর ফিকিরে সমগ্র ভারতবর্ষ জুড়ে এক নব জাগরণের সৃষ্টি হয়েছে। যার হাতে হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণে ধন্য হচ্ছে। তার খেদমতেও এই অনুবাদকৃত কপি পাঠানো হয়েছে। আলহামদুলিল্লাহ তিনি খুশি হয়েছেন এবং দুআ করেছেন। এই বইটির ঘটনাগুলি অত্যন্ত চমকপ্রদ এবং মর্মস্পর্শী। আমরা যারা খান্দানী মুসলমান তাদের জন্য এই ঘটনাগুলির মধ্যে চিন্তার খোরাক রয়ে গেছে। বইগুলি পাঠ করার পরে আমরা যদি আমাদের যিম্মাদারী অনুভব করতে পারি এবং তা আদায়ের জন্য ময়দানে অবতীর্ণ হতে পারি তাহলেই আমাদের এসব প্রচেষ্টা সার্থক হবে। ইতিমধ্যে বইটির আরবী অনুবাদও প্রকাশিত হয়েছে এবং আরবী ভাষাভাষিদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আরবের বিশিষ্ট আলেমে দ্বীন শায়েখ আওয়ামার ভূমিকা সম্বলিত হওয়ায় সেটির গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পেয়েছে।
মন্দির থেকে মসজিদে সিরিজ ১-৬ খন্ড