ভালো তো সবাই বাসে, কিন্তু প্রকৃত ভালোবাসার স্বরূপ উন্মোচিত হয় ক'জনের কাছে? মানব জীবনের সবচে প্রিয় যে ব্যক্তি; তাঁর ব্যক্তিত্ব বিশাল! ভালোবাসার উপযুক্ত স্থান হিসেবে আমার নবীজি ভিন্ন আর কে আছে?
এ বইটি সংক্ষিপ্ত হওয়া সত্ত্বেও আশা করি তাতে যুগিত হয়েছে তৃষ্ণার্ত আত্মার কিছু খোরাক। সংশয়বাদী বিবেকে চিন্তার শুদ্ধতার যোগান। অশান্ত হৃদয়ে শীতল প্রশান্তি। চৈতী রোদ্দুরে ক্ষয়ে যাওয়া জীবনে বসন্তের সজীবতা।
প্রিয় পাঠক… তাঁর জীবন সাগর থেকে এক চুমুক বিশুদ্ধ জল রেখে দিলাম আপনাদের সম্মুখে! পাঠ করবেন আর পান করবেন সেই বেহেশতী জাম; যার প্রেম শরাবের প্রতিটি চুমুকে চুমুকে আপনি প্রশান্তি অনুভব করবেন। আর বারংবার বলতে থাকবেন, "প্রিয় নবী মুহাম্মাদ, আপনি আমার শুদ্ধতম প্রেম!"