যুগশ্রেষ্ঠ বুযূর্গ আলেমে দ্বীন, আল্লামা আনওয়ার শাহ্ কাশমিরী রহ. । তাঁর
লিখিত কিতাবের মধ্যে একটি প্রসিদ্ধ কিতাব “আমালিয়াতে কাশমিরী” ।
বিশেষ করে হক্কানী উলামায়ে কেরামের কাছে এটি একটি সমাদৃত
তদবীরের কিতাব। হযরত আনওয়ার শাহ কাশমিরী রহ. একিতাবটির
মধ্যে তাঁর জীবনের বহু পরীক্ষিত আমল সন্নিবেশিত করেছেন। তাই
তাতে বলার অপেক্ষা রাখে না। এ কিতবটি একটি গুরুত্বপূর্ণ তদবীরের
কিতাব। বই টিতে মানব জীবনের যাবতীয় বিপদাপদ ও রোগ-ব্যাধি হইতে মুক্তি, ব্যবসা-বানিজ্য ও কামাই-রোজগারে বরকত, শত্রু ও হিংস্র প্রাণীর আক্রমন হইতে নিরাপত্তা, চোর-ডাকাতের উপদ্রব ও জ্বিন-ভূতের আছর নিবারণ, বিবাহ-শাদী, সন্তান ধারণ, সহজ প্রসব, সন্তানের হেফাজত, চাকুরীলাভ, ফলহীন বৃক্ষে ফল ধারণ। এবং জীবনের প্রায় সকল ক্ষেত্রে উন্নতিলাভ ইত্যাদি অসংখ্য বিষয়ে কোরআনী আমল ও তদ্বিরের এক নির্ভরযোগ্য ও প্রামাণিক কিতাব।