মানবাধিকার। পশ্চিমাদের মুখরোচক এক শ্লোগান। নিজেদের পাপ ঢাকার বিরাট হাতিয়ার। যারা মুখে মানবাধিকারের বুলি আওড়ায় অথচ তাদের স্বার্থান্বেষী আগ্রাসী মানবাধিকারের মরণ ছোবলে আজ বিশ্ব মানবতা মৃত্যুকাতর। আসলে মানবাধিকারের সঠিক ব্যাখ্যা ও মাপকাঠি যেমন তাদের কাছে নেই তেমনি এর ধারে- কাছেও তারা নেই।
তাই মানবাধিকার কি ও কেন? এর সঠিক ব্যাখ্যা ও মাপকাঠি কি এ ব্যাপারে আলোকপাত করেছেন বর্তমান বিশ্বের নন্দিত আলেমে দীন, কালজয়ী দাঈ আল্লামা মুফতী তাকী উসমানী (দা.বা.) তাঁর ধারাবাহিক বয়ান "ইসলাহী খুতুবাত"-এ। এই বয়ানের সাথে সামাজিক জীবনে ইসলামের রীতিনীতি সংক্রান্ত আরও দুটি বয়ানও সংযোজন করে তরজমা পেশ করা হল। আশা করি পাঠক মাত্র এর উপকার উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ।
আমরা বইটিকে যথাসাধ্য সুন্দর ও নির্ভুল করার চেষ্টা করেছি, তা সত্ত্বেও যদি কোথাও কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হয়, তাহলে আমাদেরকে অবগত করলে পরবর্তী সংস্করণে শুধরে নিবো ইনশাআল্লাহ।
অবশেষে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানাই, তিনি যেন এই বইয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে কবুল করে নেন। আমীন ।