ভূমিকা
বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের মেরাজ অধ্যায়টি অনেক তাৎপর্যের দাবী রাখে। মুমিনের দ্বীনী জীবন গড়ার ক্ষেত্রে মেরাজের শিক্ষা ও অবদান অনেক। তাই মেরাজ সম্পর্কে সঠিক অবগতির জন্য আমি হাদীস ও সীরাতের গ্রন্থাবলীর স্মরণাপন্ন হই। অধ্যয়নের ফাঁকে ফাঁকে মৌলিক কথাগুলো খাতায় নোট করতে থাকি। অবশেষে সেই নোট করা খাতাটি সুবিন্যস্ত আকারে স্বতন্ত একটি গ্রন্থের রূপ নিল। এই গ্রন্থটি সংকলনকর্মে আমি সবচেয়ে বেশী উপকৃত হয়েছি আল্লামা ইদরীস কান্দলভী (রহ.)- এর রচিত 'সীরাতে মোস্তফা', আল্লামা মুফতী তকী উসমানী (দা.বা.)-এর 'ইসলাহী বয়ান', আল্লামা মুফতী ফজলুল হক আমিনী (রহ.)-এর রচিত 'মা'আরিফুল মিরাজ' এবং হযরত মুফতী আব্দুল মালেক সাহেব্ (দা.বা.)-এর সম্পাদিত 'প্রচলিত জাল হাদীস' প্রভৃতি গ্রন্থসমূহ থেকে।
আশা করি, মেরাজ শীর্ষক এ গ্রন্থটি অধ্যয়ন করলে পাঠকবৃন্দের সামনে মেরাজের অনেক তত্ত্ব ও রহস্য উনমোচিত হবে এবং তারা সে আলোকে জীবন গড়ার প্রয়াস পাবে। আল্লাহ রাহমানুর রাহীম আমাদের সকলকে মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করার তাওফিক দিন। আমীন।