এ পুস্তিকাটিকে একটি ভূমিকা, চারটি অধ্যায় ও একটি উপসংহারে বিন্যস্ত করা হয়েছে।
ভূমিকা : ভূমিকায়, পুরস্কার ও শাস্তির মধ্যে যে আমলের দখল রয়েছে, এ বিষয়ের সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে। প্রথম অধ্যায় : প্রথম অধ্যায়ে, গুনাহের ইহকালীন ক্ষতি বর্ণনা করা হয়েছে।
দ্বিতীয় অধ্যায় : দ্বিতীয় অধ্যায়ে ইবাদত-বন্দেগীর ইহকালীন উপকারিতা বর্ণনা করা হয়েছে।
তৃতীয় অধ্যায় : তৃতীয় অধ্যায়ে গুনাহ ও আখিরাতের শাস্তির মধ্যে শক্তিশালী সম্পর্কের কথা বর্ণনা করা হয়েছে।
চতুর্থ অধ্যায় : চতুর্থ অধ্যায়ে আখিরাতের পুরস্কারের মধ্যে ইবাদতের কেমন দখল ও প্রভাব রয়েছে, তার বর্ণনা দেওয়া হয়েছে।
উপসংহার : উপসংহারে বিশেষ কিছু নেক আমল বা বদ আমলের বর্ণনা করা হয়েছে, যেগুলো করা বা না করার প্রয়োজন অত্যাধিক এবং এমন কিছু সন্দেহের নিরসন করা হয়েছে, যেগুলো অধিকাংশ সাধারণ মানুষের জন্য নির্ভীকতা ও হঠকারিতার কারণ হয়ে থাকে।
—মুহাম্মাদ আশরাফ আলী থানভী রহ.