কামাল আতার্তুকের গাদ্দারির মাধ্যমে উসমানি খিলাফত বিলুপ্ত হয়। এর পর থেকে মুসলমানরা পৃথিবীতে মার খেয়ে যাচ্ছে। পবিত্র ভূমি বায়তুল মাকদিস অভিশপ্ত ইয়াহুদিরা প্রায় ৯০ বছর থেকে দখল করে আছে। ইরাক, ফিলিস্তিন, কাশমির, আরাকান, সিরিয়া, মিসর, উইঘুর, ও বসনিয়ায় মুসলমানদের কচুকাটা করা হচ্ছে। মুসলমান মা-বোনদের আর্তচিৎকারে খোদার আরশ কেঁপে উঠছে। তবু আমরা গফলতির চাদর মুড়িয়ে দিয়ে ঘুমিয়ে আছি। আইলানদের নিথর দেহ সাগরে ভাসতে দেখে আমাদের অনুভূতিতে ধাক্কা লাগে না। আফিফা সিদ্দিকাদের রক্তমাখা চিঠিও আয়েশি ঘুম থেকে আমাদের জাগাতে পারে না।
আমরা ছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এখন কেন সবচেয়ে অসহায় জাতিতে পরিণত হলাম? যে জাতির সামনে রোম ও পারস্যের মতো পরাশক্তি লটিয়ে পড়েছিল, সে জাতি গুটিকতেক অভিশপ্ত ইয়াহুদির হাতে যুগের পর যুগ কেন মার খেয়েই যাচ্ছে? আমরা কি আবার আগের অবস্থায় ফিরে যেতে পারব? যেতে হলে কী করতে হবে আমাদের-জানতে হলে পড়তে হবে অশ্রুমাখা বক্ষ্যমান বইটি। লিখেছেন ড. শায়খ আলি তানতাবি। অনুবাদ করেছেন মুফতি রেজাউল কারীম আবরার।