গ্রন্থটির বৈশিষ্ট্য :
সীরাহ হিসেবে ‘সিরাতুন নবি’ বইটির বেশ কিছু অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে।
• লেখক মাত্র ৩ খণ্ডেই বিশ্বনবি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিস্তারিত জীবনী তুলে এনেছেন।
• বিভিন্ন সীরাহ থেকে লেখক নিজের বর্ণনার রেফারেন্স দিয়েছেন। সে হিসেবে বহু প্রসিদ্ধ-অপ্রসিদ্ধ সীরাহর সংকলন বলা চলে বইটিকে। বইটি পড়ে অনেক সীরাহর সাথেই পরিচিত হওয়া সম্ভব।
• বইটি মূলত বিভিন্ন সীরাহ পাঠান্তে লেখকের গবেষণাধর্মী একটি সৃষ্টি।
• বর্ণনার সঠিকতা এবং ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে বেশ দারুণভাবে।
• ১ম খণ্ডের শুরুতেই প্রতি খণ্ডের সংক্ষিপ্ত সূচিপত্র যুক্ত করা হয়েছে। এটি বেশ উপকারী। সহজেই প্রতিটি খণ্ড নিয়ে ধারণা পাওয়া যায়।
• সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, প্রায় প্রতিটি ঘটনা শেষে লেখক আমাদের জন্য ‘শিক্ষা’ তুলে এনেছেন। এতে পাঠক নিজের জীবনের সাথে সীরাহর শিক্ষা মিলিয়ে নিতে পারবে খুব সহজেই।
• বইটিতে বর্তমান প্রেক্ষাপটের আলোকে নবিজীবনকে বিশ্লেষণ করা হয়েছে খুব প্রাসঙ্গিকভাবে।