বইঃ যেভাবে আল্লাহর প্রিয় হবেন
লেখকঃ মুফতী মোহাম্মদ তাকী উসমানী
অনুবাদকঃ মুফতী মাহমুদ বিন রুহুল আমিন
প্রকাশনায়ঃ Maktabatul Araf-মাকতাবাতুল আরাফ
হাদীসের আলোকে আল্লাহর প্রিয় হওয়ার আমল
.
আল্লাহ—এই বিশ্বজগতের প্রতিপালক তিনি। সবকিছুর সৃষ্টিকর্তা তিনি। তাঁর প্রিয় হতে পারা মানে পুরো জগতটাকেই পেয়ে যাওয়া। তাঁর কাছে প্রিয় হতে পারার চেয়ে বড় কোনো অর্জন আর কিছুই নেই, না আর কিছু হতে পারবে। আর সেই মহামহিম আল্লাহ তা’আলার একজন নগণ্য বান্দা হয়েও কীভাবে আপনি তাঁর কাছে হয়ে উঠবেন প্রিয়তম একজন, তাঁরই ম্যানুয়াল হাদীসের আলোকে তুলে ধরেছেন আল্লামা তাকী উসমানী ও আল্লামা মুহাম্মাদ সালমান মানসুরপুরি তাঁদের “যেভাবে আল্লাহর প্রিয় হবেন” বইটিতে।
.
বইটিতে তুলে ধরা হয়েছে আদব ও আখলাক সংক্রান্ত ১০০টি হাদীস ও এগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা। হাদীসের মূল টেক্সটের সাথে সম্পূর্ণ অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার মাধ্যমে এর মর্মার্থ স্পষ্ট করার প্রয়াস চালানো হয়েছে। হাদীসগুলো চাইলে অনেকে মুখস্থও করে ফেলতে পারেন। এর প্রতিটিই হচ্ছে মানুষের চারিত্রিক সংশোধন ও উত্তম আদব-আখলাক ধারণের জন্য একেকটি আলোকময় উৎস। যা প্রতিটি মজলিসে মজলিসে চর্চিত হওয়া জরুরি। এই বইটির মাধ্যমে তালিমের সেই চমৎকার সুযোগটিই পেয়ে যাবেন পাঠকমহল।