বইয়ের নাম : সময়কে কাজে লাগান
লেখক : ইমাম ইবনু রজব হাম্বালি রা.
সংক্ষেপণ : শাইখ মুহাম্মাদ ইবনু সুলাইমান মুহান্না
অনুবাদ : মাওলানা আসাদ আফরোজ, মামুন বিন ইসমাঈল
প্রকাশনী : মাকতাবাতুল বায়ান
পৃষ্ঠা : ৩৮৪
হে বিশ বছরের তরুণেরা, তোমাদের কত বন্ধু যে মারা গেল, আর তোমরা এখনো বেঁচে আছ!
.
হে ত্রিশ বছরের যুবকেরা, অল্প সময়ে ব্যবধানে তোমরা যুবক হয়ে গিয়েছ, অথচ তোমাদের কোনো আক্ষেপ নেই!
.
হে চল্লিশ বছরের প্রৌঢ়েরা, শৈশব তো কবেই শেষ হয়েছে, অথচ এখনো তোমরা খেলায় মত্ত!
.
হে পঞ্চাশের প্রবীণেরা, শত বছরের অর্ধেককাল পার করেছ, অথচ এখনো সুবিচার শিখলে না!
.
হে ষাটের বৃদ্ধরা, তোমরা তো মৃত্যুর রণক্ষেত্রে পৌঁছে গিয়েছ, অথচ এখনো অনর্থক খেল-তামাশা ও হাসি-আনন্দে ব্যস্ত! তোমরা তো অনেক সময় নষ্ট করে দিলে।
একবার ফুদাইল (রহিমাহুল্লাহ) একলোককে জিজ্ঞেস করলেন, ‘বয়স কত হলো?’ লোকটি উত্তর দিলো, “ষাট বছর।” তিনি তাকে বললেন, ‘ষাট বছর ধরে তুমি তোমার প্রভুর পথে হাঁটছো, অচিরেই পৌঁছে যাবে।”
.
হে বৃদ্ধ, বয়স বেশি হওয়ায় আনন্দিত হচ্ছ? তুমি তো বয়স বেশি হওয়ায় আনন্দিত হচ্ছ না, প্রকৃতপক্ষে তোমার বয়স কমে যাচ্ছে, ফলে তুমি আনন্দিত হচ্ছ!
আবুদ দারদা (রদিয়াল্লাহু আনহু) এবং হাসান (রহিমাহুল্লাহ) বলেছেন, ‘তুমি কয়েকটি দিনের সমষ্টি। যখনই তোমার থেকে একটি দিন চলে যায়, তখনই তোমার একটি অংশ শেষ হয়ে যায়।’
.