দুআয় এলো সমস্যার সমাধান
.
১৪২২ হিজরির শুরুদিকের ঘটনা। এক মা তার দুই কন্যাকে এক হিফজুল কুরআন মাদরাসায় ভর্তি করতে নিয়ে যান। কিন্তু সেখানে এক মেয়েকে ভর্তি করা সম্ভব হলেও অপরজন টিকল না।
.
অনেক চেষ্টার পরও যখন সম্ভব হলো না, তখন মা দুশ্চিন্তায় পড়ে গেলেন। কারণ, বিভিন্ন কারণে দুজনের একসঙ্গে ভর্তি হওয়া জরুরি ছিল।
.
অগত্যা নিরুপায় মা গভীর রাতে আল্লাহ তায়ালার কাছে ফরিয়াদ জানালেন, যাতে তার মেয়ের ভর্তি সহজ হয়ে যায়।
.
এবং আশ্চর্য যে, পরদিন সকালে হঠাৎ মাদরাসাটির পরিচালিকার ফোন এল। তিনি জানালেন—তারা তার অপর কন্যাকেও ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন। এটি ছিল একমাত্র আল্লাহ তায়ালার দয়া ও রহমত।
.
“মিরাকুলাস প্রেয়ারস” বই থেকে চয়িত। সাহায্য তো কেবল আল্লাহর তরফ থেকেই আসে। এই মা এটা খুব ভালো করেই জানতেন আর তাই তিনি সেভাবেই আল্লাহর কাছে চেয়েছেন। আল্লাহও তাঁর বান্দীকে নিরাশ করেননি। আমরাও এভাবেই আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদেরকেও ইনশাআল্লাহ নিরাশ করবেন না।
.