সম্পদ স্তুপের নেশা ধ্বংস হয়ে যাবে লোভের মরুভূমিতে!
.
কত মানুষের কথা শুনেছি দেখেছি, হাড়কিপটে; বুড়ো হওয়ার পরও পয়সার ধান্দায় দেশবিদেশ বাণিজ্যসফর করছে। তারা অবশ্য দাবি করেন মুনাফা অর্জনের জন্য তাদের এসব সফর। কিন্তু ওগুলো করতে করতেই একদিন তাদের মৃত্যু আসে। অথচ অনেক চাওয়াই তখনো অপূর্ণ।
.
এই রোগ সারানোর জন্য প্রথমে টাকা সঞ্চয়ের উদ্দেশ্য বুঝুন। অর্থ উপার্জন আর নিজের সবচেয়ে মূল্যবান দুই সম্পদ স্বাস্থ্য ও সময়—এগুলোর লাভ-ক্ষতির মাঝে তাল ঠিক রাখুন। নিজের বিবেকের সাথে সলাপরামর্শ করলে বিষয়টা বুঝে যাবেন।
.
কিন্তু সম্পদের স্তূপ করার নেশা যদি পেয়ে বসে, তা হলে লোভের মরুভূমিতে ধ্বংস হয়ে যাবে সে। তখন তার একমাত্র উত্তরসূরি হবে পাহাড় আর বাক্সপেটরা।
.
“মনের ওপর লাগাম” বই থেকে চয়িত প্রজ্ঞাময় একটি নির্দেশনা। ইমাম ইবনুল জাওযীর এই কথামালা বাস্তবতার যমীনের উপর দাঁড়ানো। সম্পদ স্তুপের নেশা কখনোই কারো জন্য ভালো ফল বয়ে আনেনি আর আনবেও না।