ছোটমণিদের জন্য কুরআনের মর্ম
.
কুরআন এমন এক কিতাব, যার সংস্পর্শে এলে যেকোনো মানুষের জীবনের গতিপথ পাল্টে যেতে বাধ্য। যে যতো বেশি কুরআনের গভীরে প্রবেশ করতে পেরেছে, কুরআনের তাকে ততো বেশি উপকৃত করেছে।
.
আমাদের ছোটমণিদের জন্যও তাই কুরআনের জগতকে উন্মুক্ত আর অবারিত করে দিতেই ওয়াফি পাবলিকেশনের উপহার “প্রিয় কুরআনের প্রিয় পাঠ”। ছোট ছোট আলাপে কুরআনের মর্মের গভীরে যাবার যে প্রক্রিয়া, তার শুরুটা হতে পারে এই বইটির হাত ধরেই। কুরআন নিয়ে তথ্যকণিকা, আউযুবিল্লাহ-বিসমিল্লাহর মর্মার্থ, সূরা ফাতিহা ও সূরা বাকারা নামকরণ এবং এগুলোর শিক্ষা—এই বিষয়গুলো দিয়েই সাজানো হয়েছে পুরো বইটির পাঠ। প্রচ্ছদ থেকে বইয়ের ওভারঅল কোয়ালিটি চমৎকার, মা শা আল্লাহ।
.
বইটি হাতে নিয়ে যেমন পছন্দ করার মতো, ঠিক তেমনি পাঠ থেকেও ছোটদের উপকৃত হবার মতো সুন্দর একটি বই এটি।
.