আপনি কি ইংরেজি উপন্যাস পছন্দ করেন? ব্যাপক সাড়াজাগানো 'আসমান' এর ইংরেজি এখন ওয়াফি পাবলিকেশনে!
.
যার জন্য দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তার জন্য খুলে যায় সুবিশাল আসমানের দরজা। এই থিমকে কেন্দ্র করেই লতিফুল ইসলাম শিবলীর লেখা ‘আসমান’ উপন্যাসটি পেয়েছে এক বিশাল পাঠকপ্রিয়তা। প্রেম, যুদ্ধ, অসহায়ত্ব আর একাকীত্বের দারুণ এক ককটেল এই বইটিতে লেখক তুলে ধরেছেন এমন এক জীবনের গল্প, যে গল্প হয়ে উঠেছে জীবনের চেয়েও বড়!
.
সত্য ঘটনার ভিত্তিতে লেখা এই উপন্যাসের কাহিনী চিত্রণ, বর্ণনা, ক্লাইমেক্স আর কাহিনীর গতিময়তার সাথে শক্তিশালী লেখনীর মিশেল এ উপন্যাসকে এনে দিয়েছে বহুল জনপ্রিয়তা। এদিকে লক্ষ্য রেখেই ওয়াফি পাবলিকেশন নিয়ে এসেছে জনপ্রিয় এই বইটির ইংরেজি ভার্শন। সাড়াজাগানো এই বইটির পাঠকরা এবার ইংরেজিতেও পাবেন বইটির গতিময় কাহিনী আর জীবনবোধের স্বাদ।