বই: ঘুরে দাঁড়াও
লেখক : ওয়ায়েল ইব্রাহিম
প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন
অনুবাদ: মিনহাজ মোহাম্মদ
পৃষ্ঠা: ২২৪, পেপার ব্যাক
ওয়ায়েল ইব্রাহিম বলেন, 'তিনটি জিনিস মনে রাখবেন: বিশ্বাস, পরিকল্পনা ও মোকাবেলা। আমি মনে করি এ তিনটি জিনিস ছাড়া কোনো খারাপ অভ্যাস বা আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব না।'
.
একজন পাঠক হিসেবে বলতে পারি, ঘুরে দাঁড়াও বইটি এই সূত্র ধরেই লেখা হয়েছে। প্রথম দিককার অধ্যায়গুলো পাঠকের মনে বিশ্বাস গড়বে, আপনি পারবেন। দীর্ঘদিন ধরে যে পর্ন আসক্তির ঘোড় অন্ধকার ছেড়ে বেরিয়ে আসতে চাচ্ছেন, নির্মল ও আলোকিত জীবনের খোঁজ করছেন, আপনার তা পাবেন। এটি শুধু কল্পনা নয়, বাস্তবেই সম্ভব। আর এজন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা।
.
ঘুরে দাঁড়াও বইয়ের দ্বিতীয় ধাপে এসে আপনার সামনে সেই পরিকল্পনাই মেলে ধরবে। একটি খারাপ অভ্যাসকে ভালো অভ্যাস দ্বারা প্রতিস্থাপনে যা যা দরকার, ধারাবাহিকভাবে সেগুলো আলোচনা করবে। এ ক্ষেত্রে খাদ্যাভ্যাস, ঘুম, সময় ব্যবস্থাপনা, urge এর মুহূর্তে করণীয়, পদস্খলন হলে উঠে দাঁড়ানোর উপায় ইত্যাদি বিষয় নিয়ে লেখক কথা বলেছেন। আমার জানা মতে পর্ন আসক্তি থেকে মুক্তির কোনো পদ্ধতিই বাদ রাখেন নি। লেখকের ব্যক্তিগত অর্জন সহ তার অসংখ্য সফল ক্লায়েন্ট থেকে লব্ধ অভিজ্ঞতা এই বইতে ঢেলে দিয়েছেন।
.
কিন্তু একটি নতুন পরিকল্পনা করা সহজ হলেও এর ওপর অবিচল থাকা বেশ চ্যালেঞ্জিং। এটাই টিকে থাকার ময়দান। এখানে এসেই সফল ও ব্যর্থরা আলাদা হয়ে যায়। তাই ঘুরে দাঁড়াও বইয়ের তৃতীয় ধাপে 'মোকাবেলা' পদ্ধতি অনুসরণ করা হয়েছে। শেষের অধ্যায়গুলো আপনাকে পরিকল্পনার ওপর অবিচল থাকতে সহায়তা করবে। সস্তা অনুপ্রেরণা না দিয়ে আপনাকে শেখাবে, এই যুদ্ধের ময়দানে আপনি একা নন, জিতে ফেরার অসংখ্য উপায় আপনার সামনে মজুত। সেগুলো কাজে লাগিয়ে এগিয়ে যান। ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্নের শেষ বিন্দু আপনার ভিতর থেকে মুছে যায়।
.