বইঃ মনের রাজ্যে নবি ইউসুফ আ.
লেখকঃ শাইখ মুহাম্মাদ সালিহ আল মুনাজ্জিদ
অনুবাদঃ আব্দুল্লাহ আহাদ তাওহীদ
প্রকাশনায়ঃ আর রিহাব পাবলিকেশন্স
পৃষ্ঠা সংখ্যাঃ ১০০
মুদ্রিত মুল্যঃ ২৩০৳
ধরনঃ হার্ড কাভার
সূরা ইউসুফ পবিত্র কুরআনের অন্যতম একটি সুরা।পবিত্র কুরআনে এটি একমাত্র সুরা,যাতে মহা রাব্বুল আলামীন ধারাবাহিকভাবে কোনো নবির ঘটনা বর্ণনা করেছেন। এই সূরার মাঝে রয়েছে -এমন বহু শিক্ষা; যেগুলো হিসাব করে শেষ করার মতো না।এর সবচেয়ে বড় শিক্ষা হলো সবর।
নবি ইউসুফ আ. ও জুলেখার ব্যাপারে সমাজে বহু বানোয়াট কথা প্রচলিত আছে।বাজারে কিংবা মাহফিলের প্যান্ডেলে নবি ইউসুফ ও জুলেখার প্রেম কাহিনি সম্বলিত যেসব বই কিংবা লেকচার শোনা যায়,সেগুলো শুনলে বা পড়লে নবি ইউসুফ আ. কে আর নবি মনে হয় না,মনে হয় তিনি কোনো সিনেমার হিরো!নায়ক!(معاذ الله)
সুরা ইউসুফ পাঠ বুঝা যায় নবি ইউসুফ আ. কতটা সৎ ছিলেন। কিভাবে তিনি একের পর এক দুঃখ দুর্দশায় পতিত হয়েছিলেন। কিভাবে নিজের চরিত্র হেফাজতে ছিলেন অটুট।
নবি ইউসুফ আ. কে কুরআন থেকেই জানতে হবে।শিক্ষা গ্রহণ করতে হবে কুরআনের আলোকে। প্রখ্যাত শাইখ মুহাম্মাদ সালিহ আল মুনাজ্জিদ রচনা করেছেন "মিয়াতু ফায়িদাহ মিন সুরাতি ইউসুফ " তারই ভাষন্তরিত রুপ হলো -" মনের রাজ্যে সুরা ইউসুফ "