বই: অচেনা আপন (দ্বিতীয় খন্ড)।
লেখক: মুহাম্মাদ ফজলুল হক।
প্রকাশনী: আর রিহাব পাবলিকেশন্স।
ধরণ:পত্রোপন্যাস
পৃষ্ঠা:১৭৩।
মুদ্রিত মূল্য:৩৪০টাকা।
"অচেনা আপন" বইটি একটি পত্রোপন্যাস।সহজ কথায় বলতে গেলে বইটি চিঠির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।চিঠির মাধ্যমে উপন্যাসের প্লট সামনে এগিয়ে নেওয়া হয়েছে।
প্রথমে বইটির বিষয়ে আমার কিছু কথা শেয়ার করি।অনেকদিন পর এমন একটা উপন্যাস পড়লাম যেটা আমার কাছে এতো ভালো লেগেছে বলে বুঝানোর মতো নাহ।সবসময় উপন্যাসে লুতোপুতো প্রেম দিয়ে ভরপুর।আর লেখক তার বিপরীতে গিয়ে সামাজিক ভাবে একটা উপন্যাস লিখেছেন।তাও আবার পত্রোপন্যাস।পত্রের মাধ্যমে উপন্যাসের গল্পগুলো ফুটিয়ে তোলা মোটেই সহজ বিষয় নাহ।লেখক এতো চমৎকার ভাবে বিষয়টা পাঠকের সামনে তুলে ধরেছেন যা পাঠককে মুগ্ধ করতে পুরোপুরি সক্ষম।আর পাঠকরা তার প্রমাণ করেছেন।বর্তমানে খুবই জনপ্রিয় ও পাঠকপ্রিয় বই হিসেবে খ্যাতি অর্জন করেছে "অচেনা আপন"।