বইঃ ইতিহাসের মহাবীর আরতুগরুল
লেখকঃ ড. মুহাম্ম্দ খুলাইফ আছ ছানিয়্যান কুয়েতি
অনুবাদঃ আবুর ওয়াফা শামসুদ্দিন আযহারি
প্রকাশনায়ঃ আর রিহাব পাবলিকেশন্স
পৃষ্ঠা সংখ্যাঃ ২৮৮
মুদ্রিত মূল্যঃ ৬০০৳
ধরণঃ হার্ড কভার
ইতিহাসের মহাবীর আরতুগরুল’ গ্রন্থটিতে মহাবীর আরতুগরূল গাজি ইবনে সুলাইমান শাহ-’এর ইতিহাস আলোচনা করার মধ্য দিয়ে তখনকার রাজনৈতিক ও সামাজিক অবস্থা ফুটে উঠেছে। বিশেষ করে আরবী ও বাংলা গবেষণাগারগুলো বহুদিন ধরে এমন একটি গ্রন্থের প্রয়োজনীয়তা উপলব্ধি করছিল,যেখানে ইসলামী ইতিহাসের সকল স্তরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হবে।অবশ্যই এসব অলোচনা গ্রহনযোগ্য রেফারেন্সের সহায়তায় রচিত হবে।
’ইতিহাসের মহবীর আরতুগরূর গ্রন্থটিতে ৫টি অধ্যায় রয়েছে। অধ্যায়গুলোর বিবরণ নিম্মরূপ,
প্রথম অধ্যায়ঃ তুরকমান গোত্র এবং উগুয ও ইউঘুর গোত্রগুলোর ইতিহাস আলোচিত হয়েছে।
দ্বিতীয় অধ্যায়ঃ কাই গোত্রের ইতিহাস ও আরযানজান এলাকায় মহাবীর আরতুগরূল গাজির উপস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে।
তৃতীয় অধ্যায়ঃ আরতুগরুল গাজীর সামাজিক জীবন ,আনাতোলিয়াতে নতুন স্বদেশের অনুসন্ধান এবং সেখানে অবস্থানকারী তুরকামান গোত্রের বিবরণ বর্ণনা করা হয়েছে।
চতুর্থ অধ্যায়ঃ আনাতোলিয়াতে সালজুক সম্প্রদায়ের আগমন,সালাজিকাতুর রোমের সাম্রাজ্য প্রতিষ্ঠা,ক্ষমতাবান সালজুক ‘সুলতান আলাউদ্দিন কিকোবাদ প্রথম ও আব্বাসি সাম্রাজ্যের সংক্ষিপ্ত ইতিহাস এবং প্রকারান্তে দুর্বল হওয়ার কারণসমূহ পর্যালোচনা করা হয়েছে।
পঞ্চম অধ্যায়ঃ বাইজেন্টাইন সাম্রাজ্য ,ফুরসানুর হাইকাল বা নাইট টেম্পলার ,মঙ্গোল বাহিনী,সালজুকের সাথে মঙ্গোলদের লড়াই ,উসমান ইবনে আরতুগরুল গাজির সংক্ষিপ্ত ইতিহাস এবং পিতার অসুম্পূর্ণ কাজ সম্পূর্ণ ইত্যাদি।