বই : এরই নাম ভালোবাসা
লেখক : শাইখ মাহমুদ আল হাসানাত
অনুবাদক : আরিফ মাহমুদ
মুদ্রিত মূল্য : 700৳
ভালোবাসা নামক অমোঘ অস্ত্র যে দুর্নিবার বিষয়গুলোকে প্রতিহত করতে পারে তা আমরা "এরই নাম ভালোবাসা" বই পড়ে উপলব্ধি করতে পারি।
ভালোবাসা এমন এক অস্ত্র যে অস্ত্র দিয়ে ভালোবাসার ছোঁয়া দ্বারা শত্রুকে ঘায়েল করে তার হৃদয়ের করিডোরে স্থান করে নেওয়া যায়।ভালোবাসা আল্লাহর এক বিশেষ নিয়ামত। মহান আল্লাহর নির্দেশে আমাদের দ্বীনের পথের দিক নির্দেশক হযরত মুহাম্মদ (স.) থেকে শুরু করে সকল মানুষের মধ্যে ভালোবাসা নামক বস্তুটি আল্লাহ্ তাআ'লা স্হাপন করে দিয়েছেন। আমরা সেই ভালোবাসার সুফল এবং উদাহরণ দেখতে পাই নবীজী (স.) এর জীবনে। ভালোবাসার সুফল এর প্রসার ঘটাতে "আর রিহাব পাবলিকেশন্স" এর "এরই নাম ভালোবাসা" বইটি এক জ্বলন্ত বর্ণন।
🔹বই কথন:
বইটির লেখক শাইখ মাহমুদ আল হাসানাত।তিনি খুব সুন্দরভাবে বইটিতে উপস্থাপন করেছেন _কীভাবে ভালোবাসা নামক শব্দটির মর্মার্থ উপলব্ধি করে অন্যদের মাঝে তা প্রয়োগ করা যায়। প্রতিদান স্বরূপ পরিবার, সমাজ, বন্ধুমহলে এক সৌহার্দপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়।
মানুষকে অবশ্যই তার পরিবার-পরিজনকে ভালোবাসতে হবে। তবে আল্লাহ্ ও তাঁর রসূল (স.) এর প্রতি ভালোবাসার প্রাধান্য দিতে হবে সবার, সবকিছুর উর্ধ্বে। লেখক অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে এই ভালোবাসা সৃষ্টির উপায় কুরআন ও হাদিসের আলোকে বর্ণনা করেছেন।
🔹বইয়ের অন্তর্নিহিত হৃদয় ছোঁয়া উদ্ধৃতি:
ভালোবাসা প্রদর্শনের উত্তম মাধ্যম হবে একে অপরের মুখে খাবার তুলে দেওয়া। নিজ হাতে উপার্জন স্ত্রীর মুখে তুলে দেওয়াও সওয়াবের কাজ।
" ভালোবাসার অস্তমিত সূর্যকে নতুন করে জাগিয়ে তুলতে এর তুলনা নেই "
_উদ্ধৃতিটি আমার মনকে ছুঁয়ে গেছে। এটিই উপলব্ধি হচ্ছে যে, ভালোবাসা প্রয়োগ করে একজন শত্রুকে মিত্রতে পরিণত করা যায়। আর ভালোবেসে কারো দ্বারা কোনো কাজ যতটা সহজভাবে হাসিল করে নেওয়া যায়; ভালোবাসার বিপরীত "ঘৃণা" দ্বারা একই কাজ হাসিল করা ততটাই কঠিন। ভালোবাসা অম্লান। হালাল ভাবে ভালোবাসা পরস্পরের সংস্পর্শে প্রাণবন্ত হয়ে ওঠে।
🔹বইটি কেনো পড়া প্রয়োজন:
অন্ততপক্ষে শরীয়তের দৃষ্টিতে ভালোবাসার সংজ্ঞা কেমন হবে সেটি জানার জন্য হলেও বইটি পড়া উচিত। মুসলিম হিসেবে দ্বীনের দাঈ হয়ে কাজ করার জন্য সকল মুমিন, মুসলমানের মধ্যে ভালোবাসার বীজ বপন করা অতীব জরুরী। কেননা, ভালোবাসাই পারে সকল দুর্নিবারকে অতিক্রম করতে।
🔹 বইটি কাদের জন্য:
বইটি সকল নারী-পুরুষের জন্যই। নির্দিষ্ট কোনো শ্রেণির (পুরুষ/নারী) জন্য নয়। সকলে বইটি পড়ে উপকৃত হবে এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করলে দুনিয়া ও আখিরাত উভয় জীবনের জন্য কল্যাণকর হবে, ইনশাআল্লাহ্।লেখক অত্যন্ত সহজ, সাবলীলভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন যা আমাদের সকলের জন্যই বোধগম্য হবে।