বইঃ দৈনন্দিনের সহস্রাধিক সুন্নাত
মূলঃ শাইখ খালিদ আল-হুসাইনান রহঃ
অনুবাদঃ হাসান মাসরুর
সম্পাদনাঃ মুফতি তারেকুজ্জামান
প্রকাশনায়ঃ রুহামা পাবলিকেশন
প্রচ্ছদ মূল্যঃ ১৪৭ ৳
একজন মু'মিনের ফজরের সময় বা তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সব ধরণের কাজে যত রকম সুন্নাহ পালন করা যায় তা নিয়েই শাইখ তার পুরো বইটি ছোট ছোট অধ্যায়ে শিরোনামের সাহায্যে সাজিয়েছেন।
পাশাপাশি প্রত্যেক সুন্নাহর সাথে তা সম্পর্কিত হাদীস, যিকির, দু'আ ও আলিমদের মতামতও উল্লেখ করেছেন।
.
একজন মুসলিম দিনে কত রকম সুন্নাহ পালন করতে পারে!
ঘুম থেকে ওঠা, টয়লেটে যাওয়া, মিসওয়াক করা, জুতা পরা, জামা-কাপড় পরা, ঘর থেকে বের হওয়া, ঘরে প্রবেশ করা, ওযুর সুন্নাহ, মসজিদে যাওয়া, সালাতের সুন্নাহ, মানুষের সাথে দেখা-সাক্ষাৎ করা, খাওয়া-পান করা, কোনো মজলিস থেকে ওঠা- মোটকথা, আমাদের জীবনের প্রতিটি খুঁটিনাটি কাজে আমরা সুন্নাহর অনুসরণ করতে পারি। এর জন্য দরকার শুধু আল্লাহর রহমত, আমাদের ইচ্ছাশক্তি ও এ সম্পর্কিত 'ইল্ম বা সুন্নাহ সম্পর্কে জানা।
.
এসব ছাড়াও শাইখ তার বইয়ে আমাদেরকে সুন্নাহ পালনে উৎসাহিত করার জন্য বিভিন্ন নসীহা দিয়েছেন, টিপ্স শেয়ার করেছেন, যেমন প্রতিমাসে কিভাবে একবার সম্পূর্ণ কুর'আন তিলাওয়াত শেষ করা যায়, কিভাবে ক্বিয়ামুল লাইল (রাতের নামাজ বা তাহাজ্জুদ নামাজ) নিয়মিত 'আমল করা যায় ইত্যাদি।
.
প্রিয় পাঠক, আপনি বইটি পড়ুন, পাশাপাশি আরো অনেককে বইটি পড়তে উদ্বুদ্ধ করুন। আল্লাহ আমাদের সবাইকে তাঁর প্রিয় বান্দা হিসেবে কবুল করুক, তাঁর প্রিয় রাসূলের শ্রেষ্ঠ উম্মাত হিসেবে কবুল করে নিক, আমিন।
--