প্রাঞ্জল ঝরঝরে সুখপাঠ্য গদ্য আমাকে যেন সম্মোহিতের মতোই নিয়ে গেল বইটির সর্বশেষ পৃষ্ঠায়। ছোটগল্পের মতোই মনে হলো, শেষ হইয়াও যেন হইল না শেষ। অথচ ইতিমধ্যেই আমি পাড়ি দিয়েছি ১১৫২ পৃষ্ঠা। আমি মূল আরবিতেও বইটি মুতালাআ করেছি।
.
রাসুলুল্লাহ স. এর জীবনকে ধরাপৃষ্ঠের বিশুদ্ধতম উৎস হাদিসভাণ্ডার থেকে এত বিন্যস্ত, বস্তুনিষ্ঠ, সহজবোধ্য ও জীবনঘনিষ্ঠ করে তুলে ধরার এই প্রয়াস সত্যিই বিস্ময়কর। এটি একটি বিশুদ্ধ ও প্রায়োগিক সুন্নাহ সংকলন। মৌলিক ও অনূদিত মিলিয়ে এ পর্যন্ত বাংলাভাষায় যত সিরাতগ্রন্থ প্রকাশিত হয়েছে ‘যেমন ছিলেন তিনি’ সবগুলোর মাঝে তার আপন গুণ, বিন্যাস, বৈশিষ্ট্য, প্রায়োগিকতা ও বিশুদ্ধতায় অদ্বিতীয়।
.
রাসুলুল্লাহর জীবনকে বিশুদ্ধ উৎস থেকে জানার, রাসুলুল্লাহকে কাছ থেকে দেখার, তাঁর জীবন-ভাবনা উপলব্ধি করার এবং সর্বোপরি জীবনকে সুন্নাহর রঙ্গে সাজিয়ে তোলার পথে ‘যেমন ছিলেন তিনি’ বাঙ্গালি পাঠকদের জন্য হতে পারে একটি উৎকৃষ্ট পাথেয়।
-