কখনো বিশাল কিছু করেও মানুষের হৃদয় জয় করা যায় না; যেটা সহজে জয় করা যায় যথাসময়ে ছোট্ট একটু উপকার করে। আবার সময়মতো সামান্য কিছু উপহারও হয়ে ওঠে জীবনের বিশাল প্রাপ্তি। একটি স্যান্ডউইচ বা তার অর্ধেকের মূল্যই-বা কতটুকু? কিন্তু একজন এতিম শিক্ষার্থীর জন্য তার সহপাঠীর দেওয়া এতটুকু উপহার সত্যিই অনেক মূল্যবান বটে। এ সামান্য উপহারেই সে খুঁজে পায় গভীর ভালোবাসা আর মমতার ছোঁয়া।
.
কোনো অসহায়-অনাথ ছাত্রের মাথায় হাত বুলিয়ে দেওয়া, মাঝে মাঝে তার খোঁজখবর নেওয়া, তার প্রতি একটু সহানুভূতির দৃষ্টি... এগুলো কি খুব কঠিন কিছু?! কিন্তু আপন ছাত্রের প্রতি একজন শিক্ষকের এতটুকু যত্নআত্তি তার মন থেকে দূর করে দেয় শত দুঃখ-বেদনা।
কারও বসার জন্য একটি চেয়ার টেনে দেওয়া মনে হতে পারে ছোট্ট একটি কাজ; কিন্তু কাউকে তা বাঁচিয়ে দেয় হঠাৎ পড়ে যাওয়া থেকে।
.
মুসলিম ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ করা, তার সাথে কোমল ভাষায় মুচকি হেসে কথা বলা... এগুলো অনর্থক কিছু নয়। এমন সহজ ও সামান্য কাজেও মুমিন নেকি লাভ করে। একটি মুচকি হাসিতেও কেউ খুঁজে পায় দরদ আর সান্তনা। তার অন্তর থেকে কেটে যায় দীর্ঘক্ষণের চিন্তা-পেরেশানি আর ভীষণ বিষণ্ণতা।
.
হ্যাঁ, প্রিয় পাঠক, ছোট্ট কিন্তু গভীর মর্ম রাখে জীবনের এমন নানান বিষয় নিয়ে শাইখ আলী জাবির আল-ফাইফি নিজের কিছু অভিজ্ঞতা আর অনুভূতির কথাই বেশ চমৎকার শিক্ষণীয়ভাবে তুলে ধরেছেন তার অনন্যসাধারণ উপহার (سوار أمي) গ্রন্থে। বক্ষ্যমাণ গ্রন্থটিরই সরল অনুবাদ- ‘জীবনটা সুন্দর হোক উদারতার রঙে’- বাংলাভাষী পাঠকদের জন্য রুহামা পাবলিকেশন নিয়ে এসেছে নজরকাড়া প্রচ্ছদে। গ্রন্থটি অনুবাদ করেছেন স্বনামধন্য অনুবাদক হাসান মাসরুর। পৃষ্ঠাসংখ্যা ১৮০ এবং প্রচ্ছদ মূল্য ২৫০ টাকা।