বই: উমরের সাথে যখন দেখা হলো
মূল: ড. আদহাম আশ শারকাবি
অনুবাদক: আমীমুল ইহসান
প্রচ্ছদ মূল্যঃ ৪৬৭টাকা
প্রকাশনী: Ruhama Publication
ইসলাম মানুষকে কীভাবে বদলে দিয়েছে : কীভাবে তাদেরকে আল্লাহর নাফরমানির তমসাচ্ছন্ন সমুদ্র থেকে ইবাদত ও আনুগত্যের আলোকোজ্জ্বল বন্দরে এনে নামিয়ে দিয়েছে। কীভাবে একদল রাখালকে জালিম সাম্রাজ্যের বিনাশ ঘটিয়ে ইনসাফভিত্তিক সভ্যতার প্রতিষ্ঠাকারী বানিয়েছে– 'উমর বিন খাত্তাব তাঁর জীবন্ত প্রমাণ। যে লোক খেজুর নিয়ে মূর্তি বানিয়ে দিনে তার উপাসনা করতেন আর রাতের শেষভাগে ক্ষুধার জ্বালায় তা খেয়ে ফেলতেন, সে একই লোক 'বাইআতে রিদওয়ান’-এর গাছটি কেটে ফেললেন; যেন আল্লাহভিন্ন অন্য কারও প্রতি মানুষের হৃদয় অবনত না হয়! 'লা ইলাহা ইল্লাল্লাহ' বলার অপরাধে কাউকে কঠিন শাস্তি দিতে যে মানুষের চোখের পলকও কাঁপত না, সে একই মানুষ ফুরাত নদীতে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে বাহন থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিলেন। তাঁর ভয় ছিল, কিয়ামতের দিন আল্লাহ তাঁকে প্রশ্ন করবেন : ‘উমর, এই রাস্তা সংস্কার করনি কেন?!