বই: আমি ভালো আছি
লেখক: ইসলাম জামাল
প্রকাশনী: রুহামা পাবলিকেশন
যে জীবন নিয়ে আমরা দিনরাত অভিযোগ করি, পৃথিবীর অনেকেই আছে এরকম একটি জীবনের স্বপ্ন দেখে। কিছু মুহূর্তের জন্য হলেও তারা এরকম জীবনের স্বাদ চেখে দেখতে চায়। আমাদের কাছে যেটা তুচ্ছ, গুরুত্বহীণ, তাদের জন্য সেটাই পরম আরাধ্য। তারপরেও কি আমরা বলতে পারি, 'আমি ভালো আছি?' হ্যাঁ পারি, কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে আসে না। বলার জন্য বলি।
.
লেখক ইসলাম জামাল 'আমি ভালো আছি' বইতে কিছু মূলমন্ত্র শিখিয়ে দিয়েছেন। যেগুলো ব্যবহার করে আমরা সহজেই বুঝতে পারব, আল্লাহ্ আমাদের কতটা ভালো রেখেছেন। নেয়ামতের কত বারিধারা আমাদের ওপর বর্ষণ করছেন, উপলব্ধি হবে। পাশাপাশি কীভাবে এসব নেয়ামতের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারি, সেই দিকনির্দেশনাও মিলবে।
.