বই: ইসলামের মর্মকথা
সংকলক: ইফতেখার সিফাত
পৃষ্ঠা সংখ্যা: ৩০০
প্রচ্ছদ মূল্য: ৪১৪৳
ধরণ: হার্ডকভার
পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতি মুসলিমদের চিন্তাচেতনায় এতটাই প্রভাব বিস্তার করে রেখেছে যে,তাদের উপলদ্ধি আর ইসলামের মর্মবাণীর মাঝখানে অজ্ঞতার এক অন্ধকার প্রাচীর প্রতিবন্ধক হয়ে আছে। অজ্ঞতার এই প্রাচীরকে দূর করতে প্রয়োজন ইলম ও জানার। তাছাড়া আমাদের প্রধান দায়িত্ব তথা জীবন ও সমাজে ইসলামকে পুনরায় ফিরিয়ে আনার জন্যও দরকার হল ইসলামের মর্মবাণীকে গভীর উপলদ্ধিপূর্বক তার প্রতিষ্ঠার পিছনে নিবেদিত ও নিয়োজিত হওয়া।
দিকভ্রান্ত মানবজাতি, সংশয়গ্রস্থ মুসলিম প্রজন্ম ও অজ্ঞতায় আচ্ছন্ন মুসলিম সদস্যদের সামনে ইসলামের মৌলিক পরিচিতিকে তুলে ধরার জন্য আমাদের এই আয়োজন। পশ্চিমা মুখরোচক শ্লোগান আর বস্তুবাদী দর্শনের সংশয়প্রবণতায় আক্রান্ত মানবজাতির মনস্তত্বের প্রতি লক্ষ্য রেখেই আমরা বইয়ের আলোচনা নির্মাণের চেষ্টা করেছি। আল্লাহর অস্তিত্ব, নবুয়তের প্রমাণ, রিসালাতের প্রয়োজনীয়তা, ইমান, তাওহিদ, ইবাদাত, পরিবার, সমাজ, অর্থনীতি, রাষ্ট্র প্রতিটি ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট ইসলামের মর্ম আমরা তুলে আনার প্রয়াস পেয়েছি। ফিকহী মাসায়েলের পরিবর্তে আমাদের প্রধান মনোযোগ ছিল ইসলামের সৌন্দর্য্য, যথার্থতা, উপযোগীতা, কল্যান ও মহত্ত্বের প্রতি। আশা করি, বইটি মুসলিম ও অমুসলিম নির্বিশেষে সকলের জন্যই ইসলামের মর্মবাণী অনুধাবনে সহায়ক হবে ইনশাআল্লাহ।
-