বেশিরভাগ সাহাবি চাকরি করেননি। তারা ব্যবসা করেছেন। উসমান ইবনে আফফান, আব্দুর রহমান ইবনে আউফ, যুবাইর ইবনুল আউয়াম, তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু আনহুম —সবাই ব্যবসায়ী ছিলেন।
তারা যখন মদীনায় হিজরত করেন তখন সেখানকার বড়ো ব্যবসায়ী ছিলো ইহুদিরা। ইহুদিরদের নিজস্ব মার্কেট ছিলো। সাহাবীরা অন্যের অধীনে চাকরি না করে বরং ব্যবসা করাকে বেছে নেন।
কেউ কেউ ২ দিরহাম, ৪ দিরহাম নিয়ে মদীনায় হিজরত করেছিলেন। সামান্য মূলধন নিয়ে শুরু করেছিলেন ব্যবসা। কিন্তু, ইন্তেকালের আগে রেখে যান কয়েক লক্ষ দিরহাম।
মুহাজির সাহাবীরা তো বলতে গেলে খালি খাতে মদীনায় হিজরত করেন।
ধর্মচর্চার পাশাপাশি কীভাবে ব্যবসা পরিচালনা করে সেই যুগের সবচেয়ে সম্পদশালী হন?
এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে 'কোটিপতি সাহাবি' বইয়ে।
যারা ব্যবসা করতে চান, উদ্যোক্তা হতে চান, চাকরি করা অপছন্দ করেন —তাদেরকে উজ্জীবিত করতে পারে এই বইটি। সাহাবিদের ব্যবসায় জীবন থেকে শেখার আছে অনেক কিছু।