হানাফি মাজহাব সম্পর্কে আপনার ভুল ধারণা ভেঙ্গে দিতে পারে এই বই
হানাফি মাযহাবের উপর অন্যতম আপত্তি হচ্ছে, এটি কিয়াস ভিত্তিক মাযহাব। হাদিসের চেয়ে এই মাযহাবে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কিয়াস তথা যুক্তিকে।
এমন আপত্তি যারা করেন মূলত তারা হাদিস শাস্ত্রে গভীর জ্ঞান রাখেন না! ভাসা ভাসা জ্ঞানের অধিকারী হওয়ায় হানাফি মাযহাবকে তাদের কাছে হাদিস বিরোধী মনে হয়।
হানাফি ফিকহের অন্যতম গুরুত্বপূর্ণ কিতাব "হেদায়া'তে উল্লেখিত হাদিসগুলোর তাখরিজ সংক্রান্ত কিতাব "নাসবুর রায়াহ'র ভূমিকা লিখেছেন আল্লামা যাহিদ কাউসারী রহ.। সেখানে তিনি উপরোক্ত আপত্তির সুন্দর জবাব দিয়েছেন। পরবর্তীতে সেই ভূমিকাটিই "ফিকহু আহলিল ইরাক ওয়া হাদিসুহুম' নামে আলাদা একটি বইরূপে প্রকাশিত হয়।
বইটি বাংলাদেশের কওমি মাদরাসায় ইফতা বিভাগে পড়ানো হয়।
বইটি হানাফি মাজহাব সম্পর্কে আপনার ভুল ধারণা ভেঙ্গে দিতে সক্ষম হবে বলে আমাদের বিশ্বাস।
বাংলাভাষী পাঠকদের জন্য বইটি অনুবাদ করেছে ইলহাম। মুফতি শরিফুল ইসলাম নাঈম অনূদিত ‘হানাফি ফিকহ ও হাদিস’ বইটির প্রচ্ছদমূল্য ২৫০ টাকা।