বই:- যেমন ছিল মনীষীদের ছেলেবেলা
লেখক:- মায়িল খায়রাবাদী
অনুবাদক:- মুহিব্বুল্লাহ খন্দকার
প্রকাশনী:- gronthagar prokashon - গ্রন্থাগার প্রকাশন
আচ্ছা আমরা তো আমাদের নবি-রাসুলগণ ও অনেক আকাবিরকে চিনি, জানি, তাদের নিয়ে কথা বলি, তাদের জীবন থেকে শিক্ষা নিই। তবে আমরা কি জানতে চাই তাদের ছেলেবেলা কীভাবে কেটেছে? তারা কীভাবে বড় হয়েছেন?
কারণ জীবনের গঠন তো শুরু হয় ছোটবেলা থেকে। ছোটবেলাই অনেক ক্ষেত্রে জীবনের মোড় ঠিক করে দেয়। এখন আমরা তো চাই তাদের মতো হতে, নিজেদের এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মকে তাদের মতো করে গড়ে তুলতে। তো এখন উপায় কি? জীবনের মোড় যেহেতু শুরু ছোটবেলা থেকে, তো তাদের মতো জীবন সাজাতে তাদের ছোটবেলা সম্পর্কে জানতে হবে। এতে আমরা আমাদের আকাবিরদের আরো ভালোকরে জানার পাশাপাশি জীবন গড়ার রশদ পাবো।
এছাড়া আকাবিরদের জীবন সম্পর্কে জানার অনেকের আগ্রহ থাকে, তারা কীভাবে বড় হয়েছেন, আল্লাহর সাথে তাদের সম্পর্ক কেমন ছিল, তারা কি খেলাধুলা করতেন, তাদেরকে তাদের পিতা-মাতা-উসতাদগণ কীভাবে শিক্ষা দিতেন, তাদের আচার-আচরণ কেমন ছিল ইত্যাদি ইত্যাদি। এ কৌতূহলও মিটবে এ বইটির মাধ্যমে। বইটিতে আমাদের নবি-রাসুল থেকে শুরু করে ইসলামের সোনালী যুগের মানুষ এবং সাম্প্রতিক সময়ের অনেক মনিষীদের ছেলেবেলা নিয়ে আলোচনা করা হয়েছে বইটিতে