বই : নবী ও সাহাবা-যুগে হাদিস সংকলনের ইতিহাস
রচনা : মুফতি মুহাম্মাদ রফী উসমানী
অনুবাদ : উস্তায মুহাম্মাদ খাইরুল ইসলাম
সম্পাদনা : উস্তায মাহমুদ সিদ্দিকী, উস্তায আফফান বিন শরফুদ্দীন
সহ-সম্পাদনা : শাকির মাহমুদ সাফাত
পৃষ্ঠাসংখ্যা : ১৭৬
মুদ্রিত মূল্য : ২৮৬ টাকা
বাঁধাই : পেপারব্যাক
.পেনফিল্ড পাবলিকেশন
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রথম দিকে মুসলিমদের একটি আদমশুমারি করান, যা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়েছিল। সহিহুল বুখারীতে হুযাইফা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন—
"যেসকল মানুষ ইসলামের কালিমা উচ্চারণ করেছে, তাদের নাম লিখে আমাকে দাও। হুযাইফাহ রদিয়াল্লাহু আনহু বলেন, তখন আমরা এক হাজার পাঁচশত লোকের নাম লিখে তাঁর নিকট পেশ করি।”
সহিহুল বুখারীতে এর পরবর্তী আরেকটি হাদিসের শব্দ হচ্ছে, আমরা তাদের (মুসলিমদের) পাঁচশ' ব্যক্তির তালিকা পেয়েছি।”
সম্ভবত নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার আদমশুমারি করিয়েছেন। প্রথমবার আদমশুমারি করার সময় মুসলিমদের সংখ্যা ছিল পাঁচশ'। আর দ্বিতীয়বার আদমশুমারি করার সময় সেই সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে যায়।
.