*প্রচ্ছদ-কথা*
.ঐ বইটির প্রচ্ছদ যেন একটি ছোটগল্প। এই দুনিয়ার জীবনের সফরনামা সময়পরিক্রমার রদবদলে একপর্যায়ে আমাদেরকে উপনীত করায় নবীন ঘাসের ন্যায় সজীব যৌবনে। জরুরত হয় এমন একজনের সোহবত যে দ্বীনের অপূর্ণ অর্ধেকাংশটাকে পূর্ণ করে আল্লাহ তা'আলার রহমতে টইটম্বুর করে দিবে। অতঃপর দুটি রূহের মিলনে গড়া দুই চাকার বাইসাইকেলে চেপে একে অপরের অনুভূতির আনুপাতিক ভারসাম্যে সূচনা ঘটে নতুন দিগন্ত উন্মোচনকারী এক অগ্রসরতার। কিন্তু এই নতুন যাত্রার পাথেয় কি? তরুণীর স্নিগ্ধ-নবীনা অন্তরে কত প্রশ্ন-আবেগ, তরুণের সুশ্রী-দ্বীনি ব্যক্তিত্বে কত জিজ্ঞাসা-উৎকণ্ঠা, আর কতক প্রশ্নবোধক বাক্য তো তাদের উভয়েরই চিত্ত-ব্যকুলতার কারণ। অবশেষে 'বিয়ে সংক্রান্ত তরুণ তরুণীর জিজ্ঞাসা' কিতাবের পাতার ভাঁজে সুকুন খুঁজে পায় তারা। নিজেদের লাল টুকটুকে ভালোবাসাকে পাথেয়স্বরূপ বাইসাইকেলের ফ্রন্ট-বাস্কেটে ভরে শুরু হয় এক নতুন যাত্রাপথের। বরকতময় হোক ঐ লালচে আভায় রাঙা ঘাসবন প্লাটফর্মে অপেক্ষপান কালচে ছায়াবৃত সাইকেল চালক ও ব্যাকসিটের সঙ্গিনীর বিয়েপরবর্তী নবযাত্রা।
.