বই : শয়তানের বিরুদ্ধে যুদ্ধ
লেখক : ড. খালিদ আবু শাদি
অনুবাদ : Ahmadullah AL Jami
প্রকাশনায় : Muhammad Publication
যে লক্ষ্যগুলোকে সামনে রেখে এই বইয়ের অবতারণা
শয়তানের প্রতি শত্রুতা - পোষণের শেকড়কে পাঠকের হৃদয়ের গভীরে প্রোথিত করা। পাঠকের হৃদয়ে দিনদিন সেই স্বীকৃত চির শত্রুতার আগুনকে আরও প্রজ্বলিত করা। কারণ, শত্রুর প্রতি যার আক্রোশ বৃদ্ধি পায়, তার প্রতিশোধস্পৃহা তখন আরও তীব্রভাবে জেগে ওঠে। শত্রুর বিরুদ্ধে তার কঠিনতর প্রতিশোধ নেওয়ার সুযোগ বা মনোবল তৈরি হয়। এবং সেই লক্ষ্যে তিনি তার সাধনা চালিয়ে যান।
শয়তানের ভয়ংকর ও বিপজ্জনক শত্রুতা সম্পর্কে বিস্তর অবগতি লাভ করতে পাঠককে উদ্বুদ্ধ করা; যে নরাধম অভিশপ্ত শয়তান আমাদের আদি পিতামাতাকে ষড়যন্ত্র করে চির সুশোভিত জান্নাত থেকে বিচ্যুতির পাঁয়তারা করেছিল। এতটুকুই শুধু নয়, বরং অনাগত প্রতিটি মানবপ্রজন্মের বিরুদ্ধেই সেই ওত পেতে রয়েছে। সে শপথ করেছে, কোনো আদমসন্তানকে সে তার ধোঁকা থেকে বাঁচতে দেবে না।
চরম পরিতাপের বিষয় হলো, তার সেই অঙ্গীকার আমাদের উদাসীনতায় অনেকাংশে সত্য ও বাস্তব প্রমাণিত হতে চলেছে। কুরআনে কারিমে বিবৃত হয়েছে সেই সত্যের কথা—
❝ প্রবঞ্চক ইবলিস মানবজাতির ব্যাপারে তার পরিকল্পনাকে সত্য পেয়েছে। মুমিনদের একটি দল ব্যতীত সবাই তাকে অনুসরণ করেছে।❞ [ সুরা সাবা, আয়াত : ২০ ]
প্রিয় পাঠক, আপনার চারপাশে একবার তাকিয়ে দেখুন। পৃথিবীর বুকে সংঘটিত প্রতিটি অনাচারের ইতিবৃত্ত একটু অনুসন্ধান করুন। এসবের মূলে আছে শয়তানই। সেই ষড়যন্ত্রের জাল বুনে চলেছে। কখনো নিজ হাতে। কখনো বা তার মানবদানব - সমৃদ্ধ দলবল দিয়ে।
এই বইয়ের অন্যতম লক্ষ্য হচ্ছে, চিরশত্রুর বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণে আপনার সতর্কতা ও সচেতনতাকে আরও উন্নত করা। পাঠককে জাগিয়ে তোলা৷ সাহসের সঙ্গে শয়তানের সকল ধোঁকাবাজির মোকাবিলায় পাঠককে আরও প্রত্যয়ী করে তোলা৷
...