বই: দরসুল ফিকহ (১-২)
তত্ত্বাবধানে: ফাতওয়া বিভাগ দারুল উলুম হাটহাজারী
কুরআন-সুন্নাহর নির্দেশনার আলোকে গৃহীত বা প্রণীত আইনের সংকলনের নাম ফিকহ। ইসলামী আইনকে বিভিন্ন শিরোনামে বিন্যাস করে ফিক্হ-এর গ্রন্থাবলীতে সন্নিবিষ্ট করা হয়। মানুষের জীবনের প্রতিটি দিকে হাজারো প্রশ্ন থাকে, তারই উত্তর খোঁজা হয় ফিকহ বা জ্ঞানচর্চার মাধ্যমে। এমনই যুগোপযোগী একটি ফিকহ সংকলন ‘দরসুল ফিকহ’। গ্রন্থটি দারুল উলুম হাটহাজারীর ফতোয়া বিভাগ থেকে দু’খণ্ডে প্রকাশিত হয়েছে।
প্রথম খণ্ডে রয়েছে নামায, সফর, যাকাত, রোযা, হজ, নিকাহ ও তালাক, ক্রয়-বিক্রয়, কুরবানী ও আকীকা, সিয়ার ও সিয়াসত তথা রাজনীতিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়।
দ্বিতীয় খণ্ডে স্থান পেয়েছে : প্রযুুক্তির সাহায্যে বিবাহ, আইভিএফ ও আইইউআই : শারয়ী দৃষ্টিকোণ, ফরেক্স ট্রেডিং, ডেভিড কার্ড ও ক্রেডিট কাড সংক্রান্ত শারয়ী বিশ্লেষণ, ওয়াকফ, ব্যাংকিং, হ্যাকিং ও সফটওয়ার পাইরেসির শরয়ী বিধানসহ অর্ধশত সমকালীন বিষয় ও মাসআলা।