তাজাল্লিয়াতে সফদার ৬ষ্ঠ খণ্ড (৬টি বইয়ের সেট)
লেখক : মাওলানা আমীন সফদার উখাড়ভী রহ.
প্রকাশনী : ইত্তিহাদ পাবলিকেশন,
মাকতাবাতুল ইত্তিহাদ
অনেক ভাইকে বলতে শুনেছি,
আপনি মুসলমান না হানাফি?
ইমাম আবু হানিফাকে মানবেন নাকি রাসুলকে?
নাভিতে হাত বাঁধার হাদিস কই পাইছেন?
এই আমল বুখারি শরিফ থেকে দেখান—এ জাতীয় বহু প্রশ্নের মুখোমুখি আমি-আপনি হয়েছি। আসলে এর পেছনে তাদের মাকসাদ কী থাকে? আসলেই কি তারা মানুষকে দীনের পথে আহবান করছে, নাকি ভিন্ন কিছু? এই আলাপ আর ভেতরের জঘন্য ষড়যন্ত্রগুলো আমরা জানতে পারব তাজাল্লিয়াতে সফদার সিরিজটি পড়ে।
বইটির মূল লেখক আল্লামা আমীন সফদার রহ. প্রথমদিকে আহলে হাদিস ছিলেন। হানাফি উলামায়ে কেরাম পেলেই তাদের বেইজ্জতি করার জন্য উঠেপড়ে লাগতেন৷ অথচ তিনিই একদিন এক আলেমের প্রশ্নে আটকে যান, তার সামনে প্রকাশ পেতে থাকে সমস্ত জাল ও চক্রান্তগুলো। এরপর তিনি হয়ে ওঠেন, মুনাযিরে ইসলাম ও বাতিল ফেরকাদের জন্য এক শক্তিমান মানুষ। শুধু আহলে হাদিস নয়, কাদিয়ানি, আহলে কুরআনসহ বহু বিদআতিদের ভ্রান্ত আকিদার ব্যাখ্যা ও বিশ্লেষণ আছে বইটিতে।