ইত্তিহাদ পাবলিকেশনের মুসলিম উম্মাহর ইতিহাস কেন পড়ব?
• বিগত দিনগুলোর সমাজব্যবস্থার সঙ্গে ইসলাম কীভাবে টিকে ছিল—সেই ইতিহাস জানতে মুসলিম উম্মাহর ইতিহাস পড়ব।
• রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মাত্র কয়েকজনকে সাথে নিয়ে এই দাওয়াতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন—সেই ধারাবাহিকতা বুঝতে মুসলিম উম্মাহর ইতিহাস পড়ব।
• আমরা যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছি, একই সমস্যা পূর্বে যারা ছিলেন তারাও কি সম্মুখীন হয়েছেন, হয়ে থাকলে এর সমাধান কীভাবে করেছেন—তা জানতে ও দিকনির্দেশনা নিতে মুসলিম উম্মাহর ইতিহাস পড়তে হবে।
• উলামায়ে কেরামের মধ্যে চিন্তাগত ও সিদ্ধান্তগত মতপার্থক্য কি পূর্বেও ছিল, খাইরুল কুরুনে এ সমস্যার সঙ্গে সাধারণ মুসলমান কেমন আচরণ করেছিলেন—এই চিত্র সামনে রাখতে হলে মুসলিম উম্মাহর ইতিহাস পড়তে হবে।
মূল লেখক ও প্রতিষ্ঠান থেকে আর্থিক চুক্তির মাধ্যমে একমাত্র অনুমোদনপ্রাপ্ত আমাদের 'মুসলিম উম্মাহর ইতিহাস' হোক আপনার সংগ্রামী ও দাওয়াতি জীবনের গাইডবুক।