বই : মানবদেহের শরয়ি বিধান
লেখক : মুফতি মুহাম্মাদ আবদুস সালাম চাটগামী রহ.
প্রকাশনী : ইত্তিহাদ পাবলিকেশন
পৃষ্ঠা : ২২৪
মুদ্রিত মূল্য : ৪০০ টাকা
চাটগামী রহিমাহুল্লাহর রচনাবলির মাঝে 'মানবদেহের শরয়ি বিধান' অনন্য একটি সংযোজন। এই বিষয়ে বিশ্লেষণধর্মী ফিকহি রচনা কতটা গুরুত্বের দাবিদার— তা আপনি সংশ্লিষ্ট অঙ্গন থেকে দৃষ্টিনিক্ষেপ না করলে বুঝতে পারবেন না৷ এককথায়— চাটগামী রহিমাহুল্লাহ এমন কিছু শুন্যতা পূরণ করে গেছেন, যা তাঁর হাতে না হলে আজও হতো কি না জানিনা৷
.
এই বইয়ে তিনি মানুষের দেহ ও অঙ্গের মালিকানা, হতাহতের কারণ নির্ণয়ে পোস্টমর্টেমের বিকল্প পদ্ধতি, কৃত্রিম অঙ্গ ব্যবহারের হুকুম, চিকিৎসায় হারাম ও নাপাক দ্রব্য ব্যবহারের হুকুম, দেহদান ও অঙ্গ-প্রত্যঙ্গ ক্রয়-বিক্রয়ের হুকুম, প্রয়োজন বা জরুরতের রকমফের—সহ চিকিৎসা সংশ্লিষ্ট বহু বিষয়ে ফিকহি দৃষ্টিকোণ থেকে বিস্তর লিখেছেন৷ যা শুধু বাংলাদেশ নয়, পাক ভারতের বহু আলেম ও ফিকহের ছাত্রদের কাছে দীর্ঘদিন ধরে সমাদৃত।
.