• কারো অফিস বা ঘরে প্রবেশ করে অপেক্ষা করুন। ঘরের বা অফিসে থাকা লোকেরাই আপনার জন্য বসার ব্যবস্থা করবে। নিজে হুট করে কোথাও বসে পড়াটা ঠিক নয়।
• পাশাপাশি কারো টেবিলে থাকা বই, নোটবুক বা যেকোনো কাগজ বা জিনিসপত্র হাত দেওয়ার পূর্বে অনুমতি নিন। এতে আপনার সুউচ্চ ব্যক্তিত্ব প্রকাশ পাবে।
• কাউকে কিছু বলতে না চাইলে সেটা আগে থেকেই ঠিক করে নিন। কথা শুরু করে মাঝখানে এসে 'থাক, কথাটা আপনাকে না-ই বলি'—এ জাতীয় আচরণ দুঃখজনক। এজন্য বুজুর্গানে দীন বলেন, পেহলে তোলো ফের বোলো, অর্থাৎ, বলার আগে ভেবে নেও।
ইসলাম মানেই শান্তি। ইসলামের সৌন্দর্যের অন্যতম জিনিস একটি দিক হচ্ছে আদব ও শিষ্টাচার। কাফেররা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে এই আদব-শিষ্টাচারে। সুতরাং আমাদেরকেও এ বিষয়ে আরও সচেতন হতে হবে। ছোটোখাটো এই শিষ্টাচার আমাকে অন্যদের সামনে গোছালোভাবে তুলে ধরবে। আমার আচরণ মানুষের প্রশান্তির কারণ হবে। তারাও আমাকে দেখে দেখে শেখার চেষ্টা করবে।
এরকমই গুরুত্বপূর্ণ ইসলামি শিষ্টাচার ও আদব নিয়ে রচিত হয়েছে 'ইসলামের অনুপম শিষ্টাচার' বইটি। মূল বইয়ের লেখক হলেন বিখ্যাত আলেমেদীন শায়েখ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহিমাহুল্লাহ। বাংলা ভাষায় পরম যত্নে অনুবাদ করেছেন তরুণ কথাসাহিত্যিক মুজাহিদুল ইসলাম মাইমুন।