বাংলার মাটি যাদের নিয়ে গর্বিত, সাইয়েদ মুহাম্মাদ আমিমুল ইহসান মুজাদ্দিদি রহ. ছিলেন তাদের একজন। জগদ্বিখ্যাত ‘ফিকহুস সুনান ওয়াল আসার’ রচিত হয়েছে তারই সুদক্ষ হাতে। তিনি ছিলেন একাধারে খতিব, ফকিহ, মুফাসসির, মুহাদ্দিস, মুবাল্লিগ, ইতিহাসবিদ, সিরাতবিদ ও সাহিত্যিক—তথা সর্বশাস্ত্রে পণ্ডিত ব্যক্তি।
তার সম্পর্কে গত শতাব্দীতে চারটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল, তার উপর ডক্টরেটও করা হয়েছিল। তা সত্ত্বেও আজ ইসলামপন্থি মানুষেরা (বর্তমান প্রজন্ম) তাকে জানে না। তার জীবন ও অমূল্য কর্ম তথা তার দীনি খেদমত আজ অন্তরালে চলে গেছে। অথচ তার কর্মকীর্তি মুসলিমদের জানা জরুরি। সুখের বিষয় হলো, বরেণ্য এই ব্যক্তিত্বের জীবন ও কর্ম নিয়ে রচিত সবচেয়ে প্রাচীন ও নির্ভরযোগ্য গ্রন্থটি এ প্রজন্মের পাঠকদের জন্য হাজির করছে ইত্তিহাদ পাবলিকেশন।