বিখ্যাত সাহাবি আমিরে মুয়াবিয়া রাজি.। একজন মজলুম সাহাবি। যার ব্যাপারে বলা হয়—পৃথিবীতে বিদ্বেষ আর চক্রান্তের এমন কোনো তির নেই, যা তার দিকে অন্যায়ভাবে ছোড়া হয়নি!
আপনি কি জানেন, কীভাবে পৃথিবীর বুকে এ অন্যায় সংঘটিত হল? নবীর সাহাবির বিরুদ্ধে এমন কদর্য চিন্তা আর বিষভরা শয়তানি কারা উগড়ে দিয়ে নাপাক করল দুনিয়া? কবে থেকে? আর কেন? কাদের এত সাহস?
'সিরাতে আমিরে মুয়াবিয়া'-তে রয়েছে এই সকল জিজ্ঞাসা ও কৌতূহলের উত্তর। হজরত আমিরে মুয়াবিয়া রাজি.-এর সামগ্রিক জীবন ও কর্ম এবং তার বিরুদ্ধে উত্থাপিত সকল ষড়যন্ত্র ও চক্রান্তের স্বরূপ এতে দারুণ বিন্যাসে দালিলিকভাবে তুলে ধরা হয়েছে।
মূল বইটি উর্দু ভাষায় রচিত। বিশ্ববিখ্যাত পণ্ডিত মুসলিমপ্রতিভা মুফতি তাকি উসমানি দা.বা. সে বইটির উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন—মুয়াবিয়া রাজি.-কে নিয়ে রচিত আমার দেখা সবচেয়ে সুন্দর গ্রন্থ এটি।