বই: আল কুরআনের কাব্যানুবাদ
কবি মুহিব খান রচিত
পৃষ্ঠাসংখ্যা :৮০০
আল কুরআনের কাব্যনুবাদ!
কুরআন পৃথিবীতে এমন একটি গ্রন্থ, যার প্রতিটি সূরাতেই ছন্দ আছে। এই ছন্দকে যদি আমরা নিজের ভাষায়, নিজের মতো করে আবৃত্তি করতে পারি, তাহলে ভালো লাগাটা কেমন হতে পারে?
সমকালীন সময়ের বিখ্যাত কবি মাওলানা মুহিব খান নিয়ে এসেছেন বাংলা ভাষার সর্বপ্রথম সম্পূর্ণ কুরআনের কাব্যানুবাদ।
কুরআনের তরজমা নিয়ে প্রায়ই শোনা যায়: 'তরজমার ভাষা কঠিন লাগে।' অনেকেই আছেন তরজমায় সাহিত্য রস না পেয়ে কিছুদিন পড়ে রেখে দেন। মুহিব খানের এই রচনা সম্পূর্ণ ভিন্ন স্বাদ দেবে। কবিতা হলেও অনুবাদ মোটেও দুরূহ, জটিল নয়; বরং সহজ, সাবলীল ও সুরময় এই রচনা। আবার ভাবানুবাদ বা মর্মানুবাদও নয়, পূর্ণাঙ্গ কুরআনের বিশুদ্ধ মূলানুগত্ব এ কাব্যানুবাদের বৈশিষ্ট্য। কুরআনের তরজমা সহজে পড়া, বোঝা ও মুখস্থ করার জন্য অত্যন্ত কার্যকরী ও ফলপ্রসূ এই গ্রন্থ।