দূর প্রবাস, কিংবা দূরের শহরে থেকেই ফোনের মাধ্যমে বিয়ে ও তালাক—আমাদের সমাজের বহুল প্রচলিত একটি বিধি! এমনটি ফোন আবিষ্কারের পর থেকেই পুরো পৃথিবীজুড়ে এটি বেশ প্রচলিত!
কিন্তু এ ব্যাপারে ইসলামের শরয়ি ভাষ্য কেমন, তা অনেকেই আসলে জানেন না!
.
দেখা যায় অনেকে রাগের কারণে ভয়েস মেসেজে কিংবা টেক্সট মেসেজেও স্ত্রীকে তালাক দিয়ে বসে আছেন! হয় স্ত্রী সেই নাম্বারটি ইউজ করছেন, অথবা করছেন না! অথচ স্বামী এই কাজের আগে বা পরে, নিজেও জানেন না তালাক পতিত হবে কি না!
ঘটনার পর কেউ কেউ দিব্যি আলাদা হয়ে বসে থাকেন, আবার কেউ কিছুই হয়নি, এমন ভেবে ভেবে সংসার করে যান!
.
গ্রামগঞ্জে প্রচুর প্রবাসীদের বিয়ে তো বটেই, শহুরে প্রবাসীদেরও বিরাট একটা অংশের বিয়ে ও তালাক ফোনের মাধ্যমেই হয়!
অথচ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এই বিধানদুটির ব্যাপারে সাধারণ মানুষের ইলমি জানাশোনা একেবারেই শূন্য পর্যায়ের।
.
মাওলানা শিব্বির আহমদ উসমানী রচিত ‘মোবাইল ফোনে বিয়ে ও তালাক’ এই সংক্রান্ত বিষয়গুলোর উপর রচিত অসামান্য এক ইলমি গ্রন্থ।
এখানে মোবাইল ফোনের কমিউনিকেশনকে ইসলামি রূপরেখায় এনে ডিজিটাল যোগাযোগের মাধ্যমে বিয়ে ও তালাকের ফিকহি ও শরয়ি আলাপ উপস্থাপন করা হয়েছে।
অতঃপর ডিজিটাল মাধ্যমের বিয়ে পরবর্তী জীবনের নানান হুকুম-আহকাম ও তালাক-সংক্রান্ত সবকিছুর বিস্তারিত আলোচনা করা হয়েছে।
.
কেউ যদি একমলাটে মোবাইল ফোনে বিয়ে ও তালাকের শরয়ি দৃষ্টিকোণ এবং ফিকহি সমাধানের ব্যাপারে বিস্তারিত জানতে আগ্রহী হোন, তবে তাদের জন্য অতুলনীয় এক গবেষণাগ্রন্থ—‘মোবাইল ফোনে বিয়ে ও তালাক।’