বই : (মুসলমানদের পতনে বিশ্বমানবতা কী হারালো)
লেখক : সাইয়িদ আবুল হাসান আলি আল হাসানি আন-নাদাবি রাহিমাহুল্লাহ
অনুবাদক : মাওলানা আবদুল মাজিদ দা. বা.
প্রকাশক : মাকতাবাতুল আযহার
একজীবনে এমন বই কয়টি পড়া হয়, যা আপনার চিন্তাশীল মানসকে পুরোপুরি আলোড়িত করবে?
এমন বই কয়জন লিখতে পারেন, যা একটি জাতিকে তীব্র ঝাঁকুনি দিয়ে যায়?
এমন বই কয়টি আছে, যা প্রত্যেক চিন্তক ও মেধাবী মানুষকে হতবাক করে দেয়?
হ্যাঁ, এমন একটি বইয়ের কথা-ই বলতে যাচ্ছি(মুসলমানদের পতনে বিশ্বমানবতা কী হারালো)
যে বই পুরো মুসলিমবিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল এক তীব্র চিন্তাস্রোত এবং প্রচণ্ড ভাবনা-প্রশ্ন দ্বারা। প্রত্যেক চিন্তাশীল মুসলিমকে ভাবতে বাধ্য করেছিল, তারা কারা? কী তাদের পরিচয়? তারা কী করছে? তাদের ঐতিহ্য কী? তাদের সভ্যতা কী ছিল? কেমন ছিল তাদের শাসন? কেমন ছিল তাদের শিল্প, তাদের সংস্কৃতি?
যেই মুসলিম জাতি শত শত বছর ধরে বিশ্বকে পরিচালনা করেছে সফলতার স্বর্ণসড়কে, তারা আজ কোথায়, কোথায় তাদের সেই জ্ঞানযাত্রার শেষ আশ্রয়, কোথায় তাদের সেই সভ্যতার শেষ প্রদীপ?
চিন্তাশীল প্রতিটি মুসলিমের আত্মপরিচয়ের সন্ধান দিয়েছিল সেই বইটি।। (মুসলমানদের পতনে বিশ্বমানবতা কী হারালো)